April 7, 2026, 1:34 pm
Headline :
বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা ‎মোংলা-খুলনা মহাসড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে নৌবাহিনী-জেলা প্রশাসন ‎সুন্দরবনে দুর্ধর্ষ ‘নানা ভাই’ বাহিনীর কবল থেকে ৬ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড মোংলা বন্দরে ভারত থেকে ১৬ হাজার টন চাল নিয়ে দুই জাহাজের আগমন নোয়াখালী-১ আসনের নবনির্বাচিত এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে আল আমিন ইসলামী ফাউন্ডেশনের মোংলায় কোস্টগার্ড সদস্যের বুকে গুলি চালিয়ে  আত্মহত্যা সংসদে মাইক বিভ্রাট, ২০ মিনিটের বিরতির পর পুনরায় অধিবেশন শুরু

হাদির ওপর হামলার মোটরসাইকেল শনাক্ত, মালিক আটক

হাদির ওপর হামলার মোটরসাইকেল শনাক্ত, মালিক আটক

ডেস্ক রিপোর্ট:

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেলটি শনাক্ত করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এ ঘটনায় মোটরসাইকেলের মালিক আব্দুল হান্নানকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

রোববার (১৪ ডিসেম্বর) সকালে তার গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করা হয়।

র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়, হামলায় ব্যবহৃত মোটরসাইকেলের সূত্র ধরে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে আব্দুল হান্নানকে আটক করা হয়। পরে তাকে পল্টন থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব জানায়, শনাক্ত করা মোটরসাইকেলটির নম্বর ৫৪-৬৩৭৫। গ্রেপ্তারকৃত আব্দুল হান্নানের বাবার নাম মো. আবুল কাশেম। তার বাড়ি রাজশাহীর চাঁপাইনবাবগঞ্জ জেলায়।

আরও পড়ুন:

শাজাহানপুরে অনুষ্ঠানে দাওয়াত না পেয়ে খেলনা পিস্তল দিয়ে ভয় দেখিয়ে যুবক আটক

গুলিবর্ষণকারী শনাক্ত, আরো হামলার ছক

হান্নান এই হামলার সঙ্গে সরাসরি জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানিয়েছে র‌্যাব।

উল্লেখ্য, শুক্রবার দুপুর সোয়া ২টার দিকে রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় ওসমান হাদির ওপর গুলিবর্ষণের ঘটনা ঘটে। এ ঘটনার পর থেকে ঝালকাঠিসহ দেশের বিভিন্ন স্থানে প্রতিবাদ কর্মসূচি চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *