May 22, 2026, 11:55 pm
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

শাজাহানপুরে অনুষ্ঠানে দাওয়াত না পেয়ে খেলনা পিস্তল দিয়ে ভয় দেখিয়ে যুবক আটক

ক্রিকেট খেলায় অতিথি না করায় খেলনা পিস্তল দেখিয়ে হুমকি, যুবক আটক

ডেস্ক রিপোর্ট:

বগুড়ার শাজাহানপুরে ক্রিকেট টুর্নামেন্টে আমন্ত্রণ না পাওয়ায় ক্ষুব্ধ হয়ে খেলনা পিস্তল প্রদর্শনের অভিযোগে ফেরদৌস কবির সনি (২৬) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। সোমবার (৮ ডিসেম্বর) রাত সাড়ে ১২টার দিকে স্থানীয়দের হাত থেকে তাকে উদ্ধার করে পুলিশের হেফাজতে নেওয়া হয়।

স্থানীয়রা জানান, বেজোড়া যুব সংঘ আয়োজিত ক্রিকেট টুর্নামেন্টে দাওয়াত না পাওয়ায় সনি প্রথমে সাউন্ড সিস্টেম ভাঙচুরের চেষ্টা করেন। উপস্থিতরা বাধা দিলে তিনি বাড়ি থেকে পিস্তল সদৃশ একটি বস্তু এনে লোকজনকে ভয়ভীতি দেখানোর চেষ্টা করেন। পরে এলাকাবাসী তাকে ধরে পুলিশে খবর দেন।

কৈগাড়ি পুলিশ ফাঁড়ির পরিদর্শক আবু সুফিয়ান বলেন, ঘটনাস্থল থেকে উদ্ধার করা বস্তুটি পরীক্ষা করে দেখা হয়েছে, এটি খেলনা পিস্তল। পরিস্থিতি উত্তপ্ত হওয়ায় দ্রুত অভিযান চালিয়ে সনিকে আটক করে থানায় আনা হয়েছে।

ঘটনাটি ঘিরে স্থানীয় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লেও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *