May 23, 2026, 2:19 am
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

লালমনিরহাটে পুলিশ সুপারের স্কুল পরিদর্শন

লালমনিরহাটে পুলিশ সুপারের স্কুল পরিদর্শন

লালমনিরহাট সদর প্রতিনিধি

লালমনিরহাট জেলা পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম শনিবার দুপুরে মোগলহাট ইউনিয়নের চর ফলিমারী গ্রামে অবস্থিত স্মৃতি রায় ক্রিস্টাল স্কাউট প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন। পরিদর্শনে তার সঙ্গে ছিলেন লালমনিরহাট থানার অফিসার ইনচার্জ এবং ইন্সপেক্টর (তদন্ত) বাদল কুমার মন্ডল।

পুলিশ সুপার শিক্ষার্থী ও শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করেন, পড়াশোনার খোঁজখবর নেন এবং বিদ্যালয়ের সুবিধা-অসুবিধা সম্পর্কে অবগত হন। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “শিক্ষা মানুষের সবচেয়ে বড় সম্পদ; সুশিক্ষা গ্রহণ করে দেশের যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠুন।”

বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকরা তার এই উদ্যোগকে প্রশংসা করেছেন এবং শিক্ষার মানোন্নয়নে তার সহযোগিতা কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *