May 22, 2026, 11:35 pm
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

টানা ৩ বছর সাংবাদিক হত্যা তালিকায় শীর্ষে ইসরায়েল

আর্ন্তজাতিক ডেস্ক :

সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার রক্ষায় কাজ করা রিপোর্টার্স উইদাউট বর্ডার্স (আরএসএফ)–এর বার্ষিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, টানা তিন বছর ধরে সাংবাদিক হত্যার ক্ষেত্রে শীর্ষে রয়েছে ইসরায়েল। মঙ্গলবার (৯ ডিসেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এ তথ্য প্রকাশ করেছে।

আরএসএফ জানায়, ২০২৫ সালে বিশ্বজুড়ে ৬৭ জন সাংবাদিক নিহত হয়েছেন। ২০২৪ সালে এই সংখ্যা ছিল ৬৬ জন। নিহতদের মধ্যে ৪৩ শতাংশই ইসরায়েলি সেনার হামলায় প্রাণ হারিয়েছেন, ফলে আরএসএফ ইসরায়েলকে “সাংবাদিকদের সবচেয়ে বড় শত্রু” হিসেবে আখ্যায়িত করেছে। প্রতিবেদনে ২০২৪ সালের ডিসেম্বর থেকে ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত নিহত সাংবাদিকদের তালিকা প্রকাশ করা হয়েছে।

সাংবাদিকদের ওপর হামলার সবচেয়ে বড় ঘটনা ঘটেছে ২৫ আগস্ট, যখন গাজার দক্ষিণাঞ্চলের একটি হাসপাতালে ইসরায়েলি সেনার হামলায় রয়টার্স ও এপির দুই সাংবাদিকসহ মোট পাঁচ সাংবাদিক নিহত হন। ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় গণহত্যামূলক হামলা শুরুর পর মোট ২২০ সাংবাদিক ইসরায়েলি সেনার হাতে প্রাণ হারিয়েছেন। এছাড়া, এখনও ইসরায়েলি সেনাবাহিনীর কড়া প্রহরা ছাড়া বিদেশি সাংবাদিকদের গাজায় প্রবেশ অনুমোদিত নয়, এবং যেসব সফর হয় সেগুলোতেও ইসরায়েল নিয়ন্ত্রণ রাখে।

ইসরায়েলের পরে সর্বাধিক সাংবাদিক হত্যার ঘটনা ঘটেছে মেক্সিকোতে, যেখানে চলতি বছরে ৯ জন সাংবাদিক নিহত হয়েছেন। বামপন্থি প্রেসিডেন্ট ক্লদিয়া শেনবম সুরক্ষার প্রতিশ্রুতি দিলেও হত্যার ঘটনা থামানো যায়নি। তালিকার অন্যান্য উল্লেখযোগ্য দেশ হলো ইউক্রেন ও সুদান, যেখানে যথাক্রমে ৩ ও ৪ সাংবাদিক নিহত হয়েছেন। তথ্য অনুযায়ী, একক বছর হিসেবে সর্বোচ্চ সাংবাদিক নিহতের রেকর্ড ২০১২ সালে ১৪২ জন, যা মূলত সিরিয়ার গৃহযুদ্ধের কারণে হয়েছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *