May 22, 2026, 11:37 pm
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

ভারতীয় চাল ও কানাডার সারের ওপর নতুন শুল্ক আরোপের হুঁশিয়ারি ট্রাম্পের

আর্ন্তজাতিক ডেস্ক :

মার্কিন কৃষকদের সুরক্ষায় ভারত ও কানাডার পণ্যের ওপর নতুন শুল্ক আরোপ করা হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (৫ ডিসেম্বর) হোয়াইট হাউসে কৃষকদের জন্য ১ হাজার ২০০ কোটি ডলারের প্রণোদনা প্যাকেজ ঘোষণা করতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

ট্রাম্প বলেন, কানাডা থেকে বিপুল পরিমাণ সার আমদানি হওয়ায় মার্কিন উৎপাদন ব্যাহত হচ্ছে। “আমাদের নিজেদের উৎপাদিত সারের বাজার ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই প্রয়োজনে কানাডার সারের ওপর উচ্চ শুল্ক আরোপ করা হতে পারে।” সাংবাদিকরা ভারতীয় চালের আধিপত্য নিয়ে প্রশাসনের অবস্থান জানতে চাইলে ট্রাম্প বলেন, “আমরা বিষয়টি দেখব। সমাধান খুব সহজ—শুল্ক আরোপ করলেই দুই মিনিটে সমস্যার সমাধান হয়ে যাবে।”

কৃষকদের উদ্দেশে তিনি বলেন, “মার্কিন কৃষকরা দেশের মেরুদণ্ড। দীর্ঘদিন অবহেলিত ছিল এই খাত। আমরা যে শুল্কনীতি নিয়েছি, তার ফলেই আজ কৃষকদের প্রণোদনা দেওয়া সম্ভব হয়েছে।” ট্রাম্প আরও বলেন, “শুধু রাজস্ব বাড়ানোর জন্য নয়—দেশীয় কৃষি, শিল্প ও উদ্যোক্তাদের সুরক্ষা দেওয়াই শুল্কনীতির মূল উদ্দেশ্য।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *