May 22, 2026, 11:38 pm
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

সৌদিতে ধনী বিদেশিদের জন্য মদের দোকান খুলল সরকার

আর্ন্তজাতিক ডেস্ক :

সৌদি আরবে এখন অঘোষিতভাবে ধনী বিদেশিদের কাছে মদ বিক্রি শুরু হয়েছে। যদিও কাগজে-কলমে দেশে মদ্যপান ও মদ বিক্রি এখনও নিষিদ্ধ।

রাজধানী রিয়াদের কূটনৈতিক এলাকায় অবস্থিত এই দোকানটি সরকারি অনুমোদনপ্রাপ্ত একমাত্র মদের দোকান। এখানে কেবল অমুসলিম ও প্রিমিয়াম ভিসাধারী বিদেশিরা মদ কিনতে পারবেন, যাদের মাসিক আয় কমপক্ষে ৫০ হাজার রিয়াল (প্রায় ১৩,৩০০ ডলার) হতে হবে।

দোকানটি মূলত কূটনীতিকদের জন্য খোলা হয়েছিল, তবে সম্প্রতি ধনী প্রিমিয়াম ভিসাধারী বিদেশিরাও এখানে মদ কিনতে পারছেন। এ পর্যন্ত সৌদিতে প্রিমিয়াম ভিসাধারী বিদেশির সংখ্যা ১২,৫০০-এর বেশি।

একজন বিদেশি এএফপিকে বলেন, “প্রথমে বিশ্বাসই করতে পারিনি যে সৌদিতে মদ বিক্রি শুরু হয়েছে। কিন্তু প্রাথমিক চেকিং শেষে আমরা মদ কিনতে পেরেছিলাম।”

মদ নিষিদ্ধ থাকা সত্ত্বেও, সৌদিতে এর ইতিহাস রয়েছে। ১৯৫২ সালের আগে দেশে মদের দোকান ছিল, তবে এরপর নিষিদ্ধ হয়। ২০১৭ সালের পর যুবরাজ মোহাম্মদ বিন সালমান সরকারের সংস্কার উদ্যোগের অংশ হিসেবে প্রিমিয়াম ভিসাধারীদের জন্য পুনরায় দোকান খোলা হয়েছে।

সরকার জানিয়েছে, ২০২৬ সালের মধ্যে জেদ্দা ও দাহরানেও আরও দুটি অনুমোদিত মদের দোকান খোলার পরিকল্পনা রয়েছে।

সূত্র: এএফপি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *