April 7, 2026, 9:52 am
Headline :
বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা ‎মোংলা-খুলনা মহাসড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে নৌবাহিনী-জেলা প্রশাসন ‎সুন্দরবনে দুর্ধর্ষ ‘নানা ভাই’ বাহিনীর কবল থেকে ৬ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড মোংলা বন্দরে ভারত থেকে ১৬ হাজার টন চাল নিয়ে দুই জাহাজের আগমন নোয়াখালী-১ আসনের নবনির্বাচিত এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে আল আমিন ইসলামী ফাউন্ডেশনের মোংলায় কোস্টগার্ড সদস্যের বুকে গুলি চালিয়ে  আত্মহত্যা সংসদে মাইক বিভ্রাট, ২০ মিনিটের বিরতির পর পুনরায় অধিবেশন শুরু

চাঁপাইনবাবগঞ্জে ছয় ভারতীয় নাগরিক আটক

চাঁপাইনবাবগঞ্জে ছয় ভারতীয় নাগরিক আটক

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :

চাঁপাইনবাবগঞ্জে ছয় ভারতীয় নাগরিককে আটক করেছে পুলিশ। তারা দীর্ঘ দুই মাস ধরে চাঁপাইনবাবগঞ্জ শহরের আলীনগর এলাকায় অবৈধভাবে বসবাস করছিলেন। বর্তমানে তারা জেলা পুলিশের হেফাজতে রয়েছেন।

অতিরিক্ত পুলিশ সুপার এএনএম ওয়াসিম ফিরোজ জানান, আটককৃতরা ভারতের নাগরিক। তাদের নাগরিকত্ব যাচাই-বাছাই শেষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দিল্লিতে ইটভাটায় কাজ করা অবস্থায় তাদেরকে ‘বাংলাদেশি’ হিসেবে দেখিয়ে গত ২৬ জুন কুড়িগ্রাম সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশ-ইন করে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এর আগে ২৪ জুন ভারতীয় পুলিশ তাদের আটক করে সীমান্তে নিয়ে আসে। পরে তারা চাঁপাইনবাবগঞ্জে এসে বসবাস শুরু করেন।

আটক ভারতীয় নাগরিকরা হলেন— পশ্চিমবঙ্গের বীরভূম জেলার মুরারই থানার বাসিন্দা মো. মন্নু শেখের ছেলে মো. দানেশ (২৮), মো. ভোদু শেখের মেয়ে সোনালী বেগম (২৬), সেরাজুল শেখের মেয়ে সুইটি বিবি (৩৩), আজিজুল দেওয়ানের ছেলে কুরবান দেওয়ান (১৬), ইমাম দেওয়ান (৬) এবং মো. দানেশের ছেলে মো. সাব্বির (৮)।

পুলিশ জানিয়েছে, ভারতীয় নাগরিকদের বিষয়ে উচ্চপর্যায়ের কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে এবং পরবর্তী সিদ্ধান্ত দ্রুত জানানো হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *