April 7, 2026, 8:38 am
Headline :
বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা ‎মোংলা-খুলনা মহাসড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে নৌবাহিনী-জেলা প্রশাসন ‎সুন্দরবনে দুর্ধর্ষ ‘নানা ভাই’ বাহিনীর কবল থেকে ৬ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড মোংলা বন্দরে ভারত থেকে ১৬ হাজার টন চাল নিয়ে দুই জাহাজের আগমন নোয়াখালী-১ আসনের নবনির্বাচিত এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে আল আমিন ইসলামী ফাউন্ডেশনের মোংলায় কোস্টগার্ড সদস্যের বুকে গুলি চালিয়ে  আত্মহত্যা সংসদে মাইক বিভ্রাট, ২০ মিনিটের বিরতির পর পুনরায় অধিবেশন শুরু

স্বজনের মৃতদেহ দেখতে গিয়ে সড়ক দুর্ঘটনায় দুই ভাইসহ ৩ জনের মর্মান্তিক মৃত্যু

নিজস্ব প্রতিবেদক :

ফরিদপুর–বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার মাধবপুর কবরস্থান সংলগ্ন এলাকায় অজ্ঞাতনামা একটি গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই ভাইসহ তিনজন নিহত হয়েছেন। শনিবার (৬ ডিসেম্বর) রাত দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, নিহতরা ঢাকা থেকে কুষ্টিয়া যাচ্ছিলেন এক স্বজনের মৃতদেহ দেখার উদ্দেশ্যে। পথিমধ্যে অজ্ঞাত একটি গাড়ি মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই দুজন মারা যান। পরে গুরুতর আহত অপর আরোহীকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতরা হলেন- কুষ্টিয়ার কুমারখালী উপজেলার করিম মণ্ডলের দুই ছেলে সুমন (২৫) ও ইমন (২২) এবং একই এলাকার শাহিন আলমের ছেলে আশিফ মোল্লা (২২)।

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশ ও দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল (ঝিনাইদহ ল-১১-৯২৫৭) উদ্ধার করে। মোটরসাইকেলটিকে ধাক্কা দিয়ে গাড়িটি পালিয়ে যায় বলে জানান তিনি। ঘটনার সাথে জড়িত গাড়ি ও চালক শনাক্তে পুলিশের অভিযান চলছে। রবিবার সকালে নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানায় পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *