May 22, 2026, 11:35 pm
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

ভারতে নাইটক্লাবে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ২৫, আহত অর্ধশত

আর্ন্তজাতিক ডেস্ক :

ভারতের উত্তর গোয়ার আরপোরা এলাকায় একটি ব্যস্ত নাইটক্লাবে ভয়াবহ আগুন লেগে অন্তত ২৫ জনের মৃত্যু হয়েছে। দগ্ধ ও আহত আরও ৫০ জনকে গোয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোববার (৭ ডিসেম্বর) ভোরে ঘটনাস্থল পরিদর্শন শেষে গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত এবং ঊর্ধ্বতন প্রশাসনিক কর্মকর্তারা হতাহতের বিষয়টি নিশ্চিত করেন।

ধোঁয়ায় শ্বাসরোধেই অধিকাংশের মৃত্যু


গোয়া পুলিশের প্রাথমিক ধারণা, মৃতদের বেশিরভাগই ধোঁয়ায় শ্বাসরোধ হয়ে মারা গেছেন। নিহতদের মধ্যে চারজন পর্যটক এবং ১৪ জন ক্লাবের কর্মচারী বলে জানা গেছে। বাকি সাতজনের পরিচয় এখনও শনাক্ত করা সম্ভব হয়নি। শনিবার রাতের শেষ প্রহরে হঠাৎ আগুন ছড়িয়ে পড়লে স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি কয়েকজন পর্যটকও প্রাণ হারান।

মুখ্যমন্ত্রীর শোক প্রকাশ


সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া বার্তায় মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত লেখেন, “গোয়ার জন্য আজ অত্যন্ত শোকের দিন। ঘটনাস্থল পরিদর্শন করে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। যারা দায়ী তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।” ঘটনাস্থলে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি আরও জানান, তিনজন আগুনে দগ্ধ হয়ে এবং বাকিরা ধোঁয়ায় দমবন্ধ হয়ে মারা গেছেন। নিহতদের মধ্যে তিন থেকে চারজন বিদেশি পর্যটকও রয়েছেন।

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকেই আগুন?


ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, ‘বার্চ বাই রোমিও লেন’ নামের ওই ক্লাবে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকেই অগ্নিকাণ্ডের সূচনা হয়েছে বলে পুলিশ ধারণা করছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, নিহতদের অধিকাংশই ক্লাবের কর্মচারী ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *