May 22, 2026, 10:50 pm
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

আফগানিস্তানে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: নিহত ৭১

আফগানিস্তানে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: নিহত ৭১
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক :
আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় হেরাত প্রদেশে বাস, ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে অন্তত ৭১ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে ১৭ জন শিশু ও কিশোর রয়েছে।

হেরাত প্রাদেশিক সরকারের মুখপাত্র আব্দুল্লাহ মুত্তাকি এএফপিকে জানান, মঙ্গলবার সন্ধ্যায় গুজারা শহরে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের অধিকাংশই বাসযাত্রী।

প্রাদেশিক পুলিশের কর্মকর্তা মোহাম্মদ ইউসুফ সাইদি জানান, ইরান থেকে কাবুলগামী যাত্রীবাহী বাসটি অতিরিক্ত গতিতে চলছিল। প্রথমে একটি মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা খাওয়ার পর অল্প সময়ের ব্যবধানে জ্বালানিবাহী ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ভয়াবহ বিস্ফোরণ ঘটে এবং অধিকাংশ যাত্রী ঘটনাস্থলেই প্রাণ হারান।

তিনি আরও জানান, নিহতদের মধ্যে ট্রাকচালক, তার সহকারী এবং মোটরসাইকেলের দুই আরোহীও রয়েছেন। তবে মাত্র তিনজন যাত্রী জীবিত আছেন।

উল্লেখ্য, নিহত বাসযাত্রীরা সবাই আগে ইরানে শরণার্থী হিসেবে বসবাস করছিলেন। চলতি বছরের শুরুতে ইরান সরকার আফগান শরণার্থীদের নিজ দেশে ফেরার নির্দেশ দিলে জানুয়ারি থেকে এ পর্যন্ত ১০ লাখেরও বেশি আফগান দেশে ফিরে এসেছেন। মঙ্গলবারের দুর্ঘটনায় নিহতরাও সেসব প্রত্যাগত শরণার্থী ছিলেন।

আফগানিস্তানে এ ধরনের দুর্ঘটনা নতুন নয়। দুর্বল সড়ক অবকাঠামো, পাহাড়ি রাস্তা এবং চালকদের বেপরোয়া গতিই প্রায়শই বড় ধরনের প্রাণহানির কারণ হয়ে দাঁড়ায়। গত ডিসেম্বরেও এক বাস ও জ্বালানি ট্যাংকার ট্রাকের সংঘর্ষে ৫২ জনের মৃত্যু হয়েছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *