May 23, 2026, 2:15 am
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলায় ৫ আওয়ামী লীগ গ্রেফতার

রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলায় ৫ আওয়ামী লীগ গ্রেফতার

রংপুর প্রতিনিধি:

রংপুরে বিশেষ অভিযান পরিচালনা করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলায় আওয়ামী লীগের পাঁচজন নেতাকে গ্রেফতার করেছে মেট্রোপলিটন কোতয়ালী থানা পুলিশ। মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান।

গ্রেফতারকৃতরা হলেন— নিষিদ্ধ ছাত্রলীগের ৬ নম্বর ওয়ার্ড সভাপতি শাওদত শায়েম শাকিল (৩০), ২৪ নম্বর আওয়ামী লীগের সদস্য হারুন অর রশিদ (৬৩), পশুরাম থানা আওয়ামী লীগের সভাপতি ও রসিক কাউন্সিলর প্রয়াত হারাধন রায়ের সহযোগী আনিছুর রহমান (৫৪), মহানগর আওয়ামী লীগের সদস্য অঞ্জন সরকার (৫৭) এবং মহানগর আওয়ামী লীগের সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির সহকারী লাবলু মিয়া (২৮)। তারা সকলেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলার এজাহারভুক্ত আসামি।

এ বিষয়ে ওসি আতাউর রহমান জানান, রংপুর মেট্রোপলিটন এলাকায় নিয়মিত চেকপোস্ট তল্লাশি, মাদকবিরোধী অভিযান, ওয়ারেন্ট তামিল ও বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। অপরাধ দমন ও পলাতক আসামিদের গ্রেফতারে পুলিশ নিরলসভাবে কাজ করছে। এরই অংশ হিসেবে এই বিশেষ অভিযান পরিচালনা করে আসামিদের গ্রেফতার করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *