April 7, 2026, 3:17 am
Headline :
বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা ‎মোংলা-খুলনা মহাসড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে নৌবাহিনী-জেলা প্রশাসন ‎সুন্দরবনে দুর্ধর্ষ ‘নানা ভাই’ বাহিনীর কবল থেকে ৬ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড মোংলা বন্দরে ভারত থেকে ১৬ হাজার টন চাল নিয়ে দুই জাহাজের আগমন নোয়াখালী-১ আসনের নবনির্বাচিত এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে আল আমিন ইসলামী ফাউন্ডেশনের মোংলায় কোস্টগার্ড সদস্যের বুকে গুলি চালিয়ে  আত্মহত্যা সংসদে মাইক বিভ্রাট, ২০ মিনিটের বিরতির পর পুনরায় অধিবেশন শুরু

নিউইয়র্কে ক্লাবে বন্দুকধারীর গুলিতে নিহত ৩

মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের ব্রুকলিনে বন্দুকধারীর গুলিতে কমপক্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ১১ জন।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এ খবর জানিয়েছে।

খবরে বলা হয়, স্থানীয় সময় রবিবার মধ্যরাত সাড়ে তিনটার দিকে ক্রাউন হাইটস এলাকায় টেস্ট অব দ্য সিটি লাউঞ্জ নামের একটি ক্লাবে এ ঘটনা ঘটে।

নিউইয়র্ক পুলিশের কমিশনার জেসিকা টিসচ সাংবাদিকদের বলেন, তদন্তকারীরাদের ধারণা, গুলির ঘটনায় এক বা একাধিক বন্দুকধারী জড়িত ছিলেন। এতে একাধিক অস্ত্র ব্যবহার করা হয়েছে। ক্রাউন হাইটস এলাকায় একটি ‘বিবাদের’ পর এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন তিনি।

সংবাদ সম্মেলনে পুলিশের এই কর্মকর্তা বলেন, ওই ক্লাব থেকে অন্তত ৩৬টি গুলির খোসা উদ্ধার করা হয়েছে। এ ছাড়া কাছাকাছি রাস্তায় একটি আগ্নেয়াস্ত্র পাওয়া গেছে। সেগুলো তদন্ত করে দেখছেন পুলিশ কর্মকর্তারা। আহত ব্যক্তিদের মধ্যে আটজন পুরুষ ও তিনজন নারী। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এমন সময় এই গুলির ঘটনা ঘটল, যখন চলতি বছরে নিউইয়র্ক শহরে রেকর্ড পরিমাণ কম বন্দুক ব্যবহার করে সহিংসতা হয়েছে। জেসিকা টিসচ বলেন, ‘নিউইয়র্ক শহরের ইতিহাসে এই বছরের প্রথম সাত মাসের মধ্যে সবচেয়ে কম গুলির ঘটনা ঘটেছে। এর মধ্যে এমন এটি ঘটনা ভয়াবহ। তবে আমরা তদন্ত করব এবং যা ঘটেছে, তার মূল পর্যন্ত যাব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *