April 7, 2026, 9:52 am
Headline :
বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা ‎মোংলা-খুলনা মহাসড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে নৌবাহিনী-জেলা প্রশাসন ‎সুন্দরবনে দুর্ধর্ষ ‘নানা ভাই’ বাহিনীর কবল থেকে ৬ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড মোংলা বন্দরে ভারত থেকে ১৬ হাজার টন চাল নিয়ে দুই জাহাজের আগমন নোয়াখালী-১ আসনের নবনির্বাচিত এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে আল আমিন ইসলামী ফাউন্ডেশনের মোংলায় কোস্টগার্ড সদস্যের বুকে গুলি চালিয়ে  আত্মহত্যা সংসদে মাইক বিভ্রাট, ২০ মিনিটের বিরতির পর পুনরায় অধিবেশন শুরু

রূপগঞ্জে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক নির্মূলে বিআরপি পার্টির উপদেষ্টার সংবাদ সম্মেলন

রূপগঞ্জে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক নির্মূলে বিআরপি পার্টির উপদেষ্টার সংবাদ সম্মেলন

রূপগঞ্জ সংবাদদাতা,

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইলে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক নির্মূলে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন বিআরপি পার্টির উপদেষ্টা সেলিম প্রধান। শুক্রবার (১৫ আগস্ট) বিকেল ৪টায় অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান।

সম্মেলনে সেলিম প্রধান বলেন, “আমরা আজকের এই সম্মেলনের মাধ্যমে সমাজে ক্রমবর্ধমান সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক ব্যবসার বিরুদ্ধে কঠোর অবস্থান নিতেই এসেছি। এটি সকলের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই সম্ভব।”

এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উদ্দেশে তিনি বিশেষ আহ্বান জানান। তিনি বলেন, “তারেক সাহেব, আমি আপনার প্রতি অনুরোধ জানাচ্ছি—আপনার দলের যারা মাদক ও সন্ত্রাসের সঙ্গে জড়িত, তাদের দল থেকে বহিষ্কার করুন। দেশের স্বার্থে এই পদক্ষেপ অত্যন্ত প্রয়োজনীয়।”

তিনি আরও বলেন, মাদক ও সন্ত্রাস নির্মূলে রাজনৈতিক প্রতিষ্ঠান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সাধারণ জনগণকে একসঙ্গে কাজ করতে হবে। সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায়ই সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *