April 7, 2026, 6:33 am
Headline :
বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা ‎মোংলা-খুলনা মহাসড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে নৌবাহিনী-জেলা প্রশাসন ‎সুন্দরবনে দুর্ধর্ষ ‘নানা ভাই’ বাহিনীর কবল থেকে ৬ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড মোংলা বন্দরে ভারত থেকে ১৬ হাজার টন চাল নিয়ে দুই জাহাজের আগমন নোয়াখালী-১ আসনের নবনির্বাচিত এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে আল আমিন ইসলামী ফাউন্ডেশনের মোংলায় কোস্টগার্ড সদস্যের বুকে গুলি চালিয়ে  আত্মহত্যা সংসদে মাইক বিভ্রাট, ২০ মিনিটের বিরতির পর পুনরায় অধিবেশন শুরু

হংকংয়ের আবাসিক কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ৪

আন্তর্জাতিক ডেস্ক :

হংকংয়ের ওয়াং ফুক কোর্ট আবাসিক কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ডে চারজনের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় বুধবার (২৬ নভেম্বর) বিকেল ২টা ৫১ মিনিটের দিকে কমপ্লেক্সটির একটি ভবনে আগুনের সূত্রপাত হয়। দ্রুতই আগুন পাশের আরও কয়েকটি টাওয়ারে ছড়িয়ে পড়ে। চায়না ডেইলির তথ্য অনুযায়ী, ওয়াং ফুক কোর্টের আটটি ব্লকের কয়েকটিতে একইসঙ্গে আগুন জ্বলতে থাকে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিস এবং জরুরি সেবাকর্মীরা ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়েছেন।

সরকারি সম্প্রচারমাধ্যম আরটিএইচকে জানিয়েছে, ভবনগুলোর ভেতরে বেশ কয়েকজন আটকা পড়েন, এদের মধ্যে কমপক্ষে দুজন গুরুতর দগ্ধ হন। আগুন নেভানোর সময় দমকল বাহিনীর কয়েকজন সদস্যও আহত হয়েছেন। বিকেল ৫টা পর্যন্ত মোট সাতজনকে অ্যালিস হো মিউ লিং নেদারসোল হাসপাতাল ও প্রিন্স অফ ওয়েলস হাসপাতালে ভর্তি করা হয়। দুজনের অবস্থা আশঙ্কাজনক, আরেকজন রয়েছেন স্থিতিশীল অবস্থায়।

ফায়ার সার্ভিস এক বিবৃতিতে আশপাশের বাসিন্দাদের ঘরের ভেতরে অবস্থান, দরজা-জানালা বন্ধ রাখা ও আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছে। একই সঙ্গে অগ্নিকাণ্ডের এলাকায় জনসাধারণকে না যাওয়ার অনুরোধ জানানো হয়েছে। প্রায় দুই হাজার আবাসিক ইউনিট নিয়ে গঠিত ওয়াং ফুক কোর্ট কমপ্লেক্সের বাইরে বাঁশের ভারা থাকা টাওয়ারগুলোতে আগুন দ্রুত ওপরের দিকে উঠে যায় বলে ধারণা করা হচ্ছে।

সাউথ চায়না মর্নিং পোস্টের রিপোর্টে বলা হয়েছে, প্রথমে ওয়াং চিওং হাউসে আগুন লাগে। তারপর তার দুই পাশের ওয়াং তাই হাউস ও ওয়াং শিং হাউসে আগুন ছড়িয়ে পড়ে। পুলিশ আগুন লাগার সংবাদ পায় দুপুর ২টা ৫২ মিনিটে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *