May 23, 2026, 3:58 am
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

লালমনিরহাটে মাদক মামলায় একজনের যাবজ্জীবন, আরেকজনের ১০ বছর কারাদণ্ড

লালমনিরহাট প্রতিনিধি :

লালমনিরহাটে মাদক মামলায় একজনকে যাবজ্জীবন এবং আরেকজনকে ১০ বছর কারাদণ্ড দিয়েছেন জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. হায়দার আলী। মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকেলে এ রায় ঘোষণা করা হয়।

লালমনিরহাট কোর্ট পরিদর্শক মো. আমিরুল ইসলাম জানান, রাষ্ট্রপক্ষ অভিযোগ প্রমাণ করতে সক্ষম হওয়ায় পঞ্চগ্রাম ইউনিয়নের শিবেরকুটি গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে আমিন মিয়া ওরফে ডাইল আমিন (৫০)-কে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩(ক) ধারায় ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

অপরদিকে একই এলাকার ফজলুর রহমানের ছেলে সোহেল রানা (৩২)-কে ৩(খ) ধারায় যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।

আদালত সূত্র জানায়, বিচারক মো. হায়দার আলী এর আগেও একাধিক মাদক মামলায় কঠোর সাজা দেওয়ায় এলাকায় প্রশংসিত হয়েছেন। এসব রায়ের ফলে মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে বলে স্থানীয়রা জানান। সচেতন মহলের মতে, এমন কঠোর শাস্তি তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে ইতিবাচক ভূমিকা রাখবে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *