July 8, 2026, 4:21 am
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

‘ভেনেজুয়েলা–যুক্তরাষ্ট্র উত্তেজনায় ক্যারিবীয় সাগরে মার্কিন সুপার ক্যারিয়ার মোতায়েন’

‘ভেনেজুয়েলা–যুক্তরাষ্ট্র উত্তেজনায় ক্যারিবীয় সাগরে মার্কিন সুপার ক্যারিয়ার মোতায়েন’

জেডটিভি বাংলা ডেস্ক:

ভেনেজুয়েলাকে কেন্দ্র করে বাড়তে থাকা ভূরাজনৈতিক উত্তেজনার মধ্যেই ক্যারিবীয় সাগরে প্রবেশ করেছে যুক্তরাষ্ট্রের বিশ্বের বৃহত্তম যুদ্ধজাহাজগুলোর একটি—বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড।

ওয়াশিংটনের দাবি, মাদক পাচার দমনে ভেনেজুয়েলা পর্যাপ্ত পদক্ষেপ নিচ্ছে না, আর সে কারণেই ‘অপারেশন সাউদার্ন স্পিয়ার’ নামে নতুন অপারেশন শুরু করেছে যুক্তরাষ্ট্র।

৪ হাজারেরও বেশি নাবিক এবং কয়েক ডজন যুদ্ধবিমান বহনকারী এই ক্যারিয়ারটি ওই অঞ্চলে বিদ্যমান মার্কিন বাহিনীর সঙ্গে একীভূত হবে। এর আগে কয়েক ধাপে অঞ্চলটিতে সামরিক মোতায়েন করেযহে ট্রামপ প্রশাসন।

স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, জেরাল্ড আর. ফোর্ডের সঙ্গে রয়েছে স্ট্রাইক গ্রুপ – ক্যারিয়ার এয়ার উইং এইট, আর্লে বার্ক-ক্লাস গাইডেড-মিসাইল ডেস্ট্রয়ার ইউএসএস বেইনব্রিজ, ইউএসএস মাহানের নয়টি স্কোয়াড্রন এবং বিমান প্রতিরক্ষা কমান্ড জাহাজ ইউএসএস উইনস্টন এস. চার্চিল।

এদিকে, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো বলেছেন, ট্রাম্প তাকে ক্ষমতা থেকে উৎখাত করতে চাইছেন।

আগস্ট মাসে ওয়াশিংটন মাদুরোকে ‘ধরিয়ে দেওয়ার জন্য’ তথ্য দিলে ৫০ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা করে। তার বিরুদ্ধে মাদক পাচার এবং অপরাধমূলক গোষ্ঠীর সঙ্গে জড়িত থাকার অভিযোগ করা হয়। তবে মাদুরো এসব অভিযোগ উড়িয়ে দিয়েছেন।

গত সেপ্টেম্বর অপারেশন শুরুর পর থেকে অন্তত ২১টি মার্কিন হামলায় ৮২ জন নিহত হয়েছে বলে জানিয়েছে মানবাধিকার সংগঠনগুলো। জাতিসংঘ এবং আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞরা এসব হামলার আইনগত ভিত্তি নিয়ে প্রশ্ন তুলেছেন। কিছু ইউরোপীয় রাষ্ট্র যুক্তরাষ্ট্রের এই নৌ-অভিযানের তীব্র সমালোচনা করে বলেছে—মাদক বহনের প্রমাণ না দিয়েই নৌকাগুলো ধ্বংস করা হয়েছে, যা মানবতাবিরোধী অপরাধ হিসেবে বিবেচিত হতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *