May 23, 2026, 1:26 am
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

সিংড়ায় র‍্যাবের অভিযানে গাঁজাসহ ব্যবসায়ী গ্রেফতার

সিংড়ায় র‍্যাবের অভিযানে গাঁজাসহ ব্যবসায়ী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
নাটোর জেলার সিংড়া উপজেলার চামারী ইউনিয়নের সোনাপুর গ্রামের কৃষ্ণচুড়া মোড় এলাকায় র‍‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍‍্যাব) ৫ – সিপিসি-২ নাটোর ক্যাম্পের সদস্যদের পরিচালিত বিশেষ অভিযানে ৭ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ ১জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

সোমবার (১১ আগস্ট) দিবাগত রাতে র‌্যাবের উর্ধ্বতন কর্মকর্তার নেতৃত্বে র‌্যাবের গোয়েন্দা দলের সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ব্যক্তি হলেন— মো. শাহেদ আলী (৪৫), পিতা: মৃত কছিমউদ্দিন শেখ। স্থায়ী ঠিকানা: চরপোষাবাড়ি, থানা—তারাশ, জেলা—সিরাজগঞ্জ। বর্তমান ঠিকানা: সোনাপুর, থানা—সিংড়া, জেলা—নাটোর।

র‌্যাব সূত্রে জানা যায়, আটককৃত আসামী এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী এবং দীর্ঘদিন ধরে গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য অজ্ঞাত স্থান হতে সংগ্রহ করে নাটোর জেলার বিভিন্ন এলাকায় মাদক খুচরা ও পাইকারী বিভিন্ন মাদকব্যবসায়ীদের কাছে ও মাদকসেবীদের কাছে ক্রয়বিক্রয় করে আসতেছিল।

এ ঘটনায় আটক আসামির বিরুদ্ধে নাটোর জেলার সিংড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। র‌্যাব জানিয়েছে, দেশকে মাদকমুক্ত রাখা ও যুবসমাজকে রক্ষায় তাদের সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *