May 23, 2026, 1:52 am
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

ক্যান্সারে একাধিক অঙ্গ বিকল, মারা গেলেন উত্তর কোরিয়ার সাবেক রাষ্ট্রপ্রধান কিম ইয়ং নাম

আন্তর্জাতিক ডেস্ক :
উত্তর কোরিয়ার সাবেক নামমাত্র রাষ্ট্রপ্রধান ও কিম পরিবার ঘনিষ্ঠ কিম ইয়ং নাম ৯৭ বছর বয়সে মারা গেছেন। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ক্যান্সারজনিত জটিলতায় একাধিক অঙ্গ বিকল হয়ে তার মৃত্যু হয়।

মঙ্গলবার (৪ নভেম্বর) কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) এক প্রতিবেদনে জানিয়েছে, কিম ইয়ং নাম দীর্ঘ দুই দশকের বেশি সময় ধরে উত্তর কোরিয়ার পার্লামেন্টের নেতৃত্বে ছিলেন। তিনি দেশটির জ্যেষ্ঠ কূটনীতিক ও কিম পরিবার-অনুগত রাজনীতিক হিসেবে পরিচিত ছিলেন।

কেসিএনএ এক বিবৃতিতে উল্লেখ করেছে, “কমরেড কিম ইয়ং নাম আমাদের দল ও দেশের ইতিহাসে অসাধারণ অবদান রেখে যাওয়া পুরোনো প্রজন্মের বিপ্লবী ছিলেন। ৯৭ বছর বয়সে তিনি তার মহৎ জীবনযাত্রার অবসান ঘটালেন।”

উত্তর কোরিয়ার নেতা কিম জং উন মঙ্গলবার সকালে তার মরদেহের পাশে গিয়ে শ্রদ্ধা জানান এবং শোক প্রকাশ করেন। কিম ইয়ং নামের শেষকৃত্য আগামী বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে।

১৯৯৮ থেকে ২০১৯ সালের এপ্রিল পর্যন্ত কিম ইয়ং নাম উত্তর কোরিয়ার সুপ্রিম পিপলস অ্যাসেম্বলির সভাপতি ছিলেন। যদিও পদটি আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রপ্রধানের মর্যাদাসম্পন্ন, বাস্তব ক্ষমতা সবসময়ই কিম পরিবারের হাতে ছিল। তিনি বিদেশি অতিথিদের অভ্যর্থনা জানাতে ও প্রচারণামূলক ভাষণ দেওয়ার জন্য পরিচিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *