May 23, 2026, 1:51 am
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

ট্রাম্পের হুঁশিয়ারি: ‘মাদুরোর ক্ষমতার দিন শেষের পথে’

আন্তর্জাতিক ডেস্ক :
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন যে, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর ক্ষমতার দিন শেষের পথে। একই সময়ে ক্যারিবীয় সাগরে মার্কিন সামরিক উপস্থিতি বৃদ্ধি পাওয়ায় দুই দেশের মধ্যে উত্তেজনা তীব্র হচ্ছে। রোববার (২ নভেম্বর) সিবিএস নিউজের অনুষ্ঠান ৬০ মিনিটস-এ সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “হ্যাঁ, আমি মনে করি তার দিন শেষের পথে।” তবে তিনি ভেনেজুয়েলার বিরুদ্ধে সরাসরি স্থল হামলার সম্ভাবনা অস্বীকার করেছেন এবং বলেছেন, “এ বিষয়ে এখনই কিছু বলার ইচ্ছে নেই।” গত শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট অস্বীকার করেছেন যে, যুক্তরাষ্ট্র ইতিমধ্যেই ভেনেজুয়েলার সামরিক স্থাপনায় হামলার পরিকল্পনা নিয়েছে। এর আগে বিভিন্ন সংবাদমাধ্যমে দাবি করা হয়েছিল যে, ট্রাম্প প্রশাসন ‘নারকো-টেররিজম’ মোকাবিলার অংশ হিসেবে ভেনেজুয়েলায় সামরিক অভিযান চালানোর পরিকল্পনা নিয়েছে।

যুক্তরাষ্ট্রের অভিযোগ অনুযায়ী, মাদুরো ‘কার্টেল দে লস সোলে’স’ নামের অপরাধী সংগঠন পরিচালনা করছেন, যা গত জুলাইয়ে বিশ্বব্যাপী বিশেষভাবে চিহ্নিত সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষিত হয়েছে। সেপ্টেম্বরের শুরু থেকে ক্যারিবীয় সাগর ও পূর্ব প্রশান্ত মহাসাগরে অন্তত ১৪টি হামলায় ৬৪ জনেরও বেশি নিহত হয়েছেন। তবে মানবাধিকার সংগঠন ও আইন বিশেষজ্ঞরা এসব হামলার বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন, যেগুলো আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে বলে মনে করছেন। জাতিসংঘের মানবাধিকার প্রধান ভলকার তুর্কও এসব হামলাকে অগ্রহণযোগ্য উল্লেখ করেছেন এবং স্বাধীন তদন্তের আহ্বান জানিয়েছেন। অন্যদিকে মাদুরো যুক্তরাষ্ট্রের অভিযোগকে অশালীন ও মিথ্যা আখ্যা দিয়েছেন। তিনি বলেন, “ভেনেজুয়েলা কোকা পাতার উৎপাদক নয়” এবং মার্কিন সামরিক পদক্ষেপকে নতুন ও অনন্ত যুদ্ধের পরিকল্পনা হিসেবে অভিহিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *