April 7, 2026, 9:58 am
Headline :
বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা ‎মোংলা-খুলনা মহাসড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে নৌবাহিনী-জেলা প্রশাসন ‎সুন্দরবনে দুর্ধর্ষ ‘নানা ভাই’ বাহিনীর কবল থেকে ৬ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড মোংলা বন্দরে ভারত থেকে ১৬ হাজার টন চাল নিয়ে দুই জাহাজের আগমন নোয়াখালী-১ আসনের নবনির্বাচিত এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে আল আমিন ইসলামী ফাউন্ডেশনের মোংলায় কোস্টগার্ড সদস্যের বুকে গুলি চালিয়ে  আত্মহত্যা সংসদে মাইক বিভ্রাট, ২০ মিনিটের বিরতির পর পুনরায় অধিবেশন শুরু

ইসরাইলি হামলায় ক্ষতিগ্রস্ত স্থাপনা আরও শক্তিশালী করবে ইরান

আন্তর্জাতিক ডেস্ক :
ইসরাইলি হামলায় ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনাগুলো পুনর্গঠনের ঘোষণা দিয়েছে ইরান। দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, এসব স্থাপনা আগের চেয়েও বেশি শক্তিশালী ও নিরাপদভাবে পুনর্নির্মাণ করা হবে।

রোববার ইরানের পারমাণবিক শক্তি সংস্থা পরিদর্শনের সময় প্রেসিডেন্ট পেজেশকিয়ান বলেন, “ইরান কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি করতে চায়নি, এখনো চায় না। তবে কোনো স্থাপনা ধ্বংস হলেও আমরা পিছু হটব না। আমাদের বিজ্ঞানীরা প্রয়োজনীয় সব জ্ঞান ও সক্ষমতা অর্জন করেছেন।” প্রেসিডেন্ট এ সময় পারমাণবিক স্থাপনাগুলোর বর্তমান অবস্থা সম্পর্কে বিস্তারিত ব্রিফিং গ্রহণ করেন এবং চলমান পুনর্গঠন কার্যক্রম তদারকি করেন।

ইরানের সরকারি মুখপাত্র ফাতেমেহ মোহাজারানি জানান, তেহরান তার পারমাণবিক কর্মসূচি নিয়ে আন্তর্জাতিক আলোচনার পুনরায় শুরু সংক্রান্ত একটি বার্তা পেয়েছে। তবে তিনি বার্তাটির উৎস সম্পর্কে কিছু জানাননি। গত জুন মাসে ইসরাইল ইরানের বিভিন্ন পারমাণবিক ও সামরিক স্থাপনায় বিমান হামলা চালায়, যা পরবর্তীতে দুই দেশের মধ্যে ১২ দিনের সংঘাতে রূপ নেয়। সে সময় হামলায় একাধিক জ্যেষ্ঠ ইরানি বিজ্ঞানী নিহত হন এবং বেশ কয়েকটি গবেষণা কেন্দ্র মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ইরান জানিয়েছে, এসব হামলা তাদের পারমাণবিক কর্মসূচি থামাতে পারবে না, বরং দেশটি আরও দ্রুত প্রযুক্তিগত সক্ষমতা বাড়াবে।

তথ্যসূত্র: সামা টিভি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *