May 23, 2026, 1:52 am
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

ভারতের তেলেঙ্গানায় বাস-ট্রাক সংঘর্ষে ১৯ জন নিহত

ভারতের তেলেঙ্গানায় বাস-ট্রাক সংঘর্ষে ১৯ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক:

ভারতের তেলেঙ্গানা রাজ্যের শেভেলা মন্ডলে সোমবার (৩ নভেম্বর) সকালে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ১৯ জন নিহত হয়েছেন। ঘটনায় বেশ কয়েকজন আহত রয়েছেন এবং আহতদের কয়েকজনের অবস্থা বেশ খারাপ হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, একটি ট্রাক রং সাইড দিয়ে এসে একটি বাসে সজোরে ধাক্কা মারে। বাসটিতে প্রায় ৭০ জন যাত্রী ছিলেন।

বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ এত শক্তিশালী ছিল যে ধাক্কার সঙ্গে সঙ্গে অনেকে মারা যান। স্থানীয়রা জানান, দুর্ঘটনার পর সেখানে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। সাধারণ মানুষ ও পুলিশ মিলে বাসের ভেতর থাকা আহতদের বের করে নিয়ে আসে।

এরআগে দেশটির উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য রাজস্থানে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ১৮ জন নিহত ও তিনজন আহত হন। শনিবার ভোরের দিকে রাজ্যের ফালৌদি জেলার মতোদা গ্রামের কাছে ভারত মালা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

রাজ্য পুলিশ বলেছে, রাজস্থানের ভারত মালা মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রেলারে বাসের ধাক্কায় হতাহতের ওই ঘটনা ঘটেছে। এই ঘটনায় হতাহত যাত্রীদের সবাই জোধপুরের সুরসাগর এলাকার বাসিন্দা। তারা বিকানার এলাকার কোলায়াত মন্দিরে পূজা শেষে ফেরার পথে দুর্ঘটনার শিকার হয়েছেন।

পুলিশ জানায়, যাত্রীবাহী বাসটি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রেলারের পেছনে সজোরে আঘাত করেছে। এতে ঘটনাস্থলেই অধিকাংশ যাত্রী প্রাণ নিহত হয়েছেন। শেভেলা মন্ডলের দুর্ঘটনার তদন্ত চলছে এবং ঘটনায় দায়ী চালক ও যানবাহনের খোঁজে কাজ চলছে।

উল্লেখযোগ্য, মাত্র দুইদিনের ব্যবধানে ভারতে দুইটি ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রায় ৪০ জনের প্রাণ ঝরে গেছে।

সূত্র: ইন্ডিয়া টুডে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *