May 23, 2026, 8:41 am
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

অর্ধকোটি টাকায় সেতু নির্মাণ, সংযোগ সড়ক না থাকায় চরম ভোগান্তিতে এলাকাবাসী

অর্ধকোটি টাকায় সেতু নির্মাণ, সংযোগ সড়ক না থাকায় চরম ভোগান্তিতে এলাকাবাসী

অনলাইন ডেস্ক:

কুড়িগ্রামের চিলমারীর উপজেলার রমনা মডেল ইউনিয়নের দক্ষিন খরখরিয়া সাব বাঁধ এলাকায় ১১মিটার সেতুর চিত্র এটি। প্রায় অর্ধ কোটি টাকা ব্যয়ে সদ্য নির্মিত সেতুর সংযোগ সড়কের কাজ শেষ না হওয়া সুফল থেকে বঞ্চিত হয়েছেন দেড় শতাধিকেও বেশি পরিবার। এতে ভোগান্তির স্বীকার হচ্ছেন ওই এলাকার নারী-বৃদ্ধ ও শ্রমজীবী মানুষ। সড়কের বেহাল দশা ও সংযোগ সড়ক না হওয়ায় ওই পথে ছোট ছোট যান চলাচলও বন্ধ। এতে জরুরি অবস্থায় বিপাকে পড়ছেন এলাকাবাসী। তবে দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস দিয়েছে প্রকল্প কর্মকর্তা।

জানা যায়, দুর্যোগ ও ত্রান দপ্তরের অধীনে ২০২৩-২৪ অর্থ বছরে ৪২ লাখ ৬৩ হাজার ৯০৭ টাকা ব্যয়ে ১১ মিটার সেতুর কাজটি পেয়েছেন ঠিকাদারি প্রতিষ্ঠান কুড়িগ্রাম কাঠালবাড়ি নুসরাত জাহান। চলতি বিল প্রদান করলেও চূড়ান্ত বিল দেয়া হয়নি এখনো।

স্থানীয় বাসিন্দা সকিনা, বিলকিস, আমজাদ হোসেন, ও নুরনবি জানান, বছরখানিক আগে সেতুর কাজ শেষ হলেও সামনে গর্ত করে রেখেছে মাটি ভরাটের জন্য। কিন্তু দীর্ঘ দিন ধরে এই অবস্থা। এখন সেতু দিয়ে যাতায়াত করা যায় না। সেতুর নিচ দিয়ে পারাপার হতে হয়। গাড়ি তো চলে না। কেউ অসুস্থ হলে বিপদ আরও বেশি হয়। এছাড়াও একটু বৃষ্টি হলে পানি জমে থাকে। তখন ছেলেমেয়েদের স্কুল যেতে বিড়ম্বনায় পড়তে হয়।

এদিকে এলাকাবাসীর অভিযোগ— প্রশাসনের তদারকি না থাকায় সরকারি অর্থে নির্মিত বহু প্রকল্পের সুফল তারা পাচ্ছেন না। এই সেতুটি তারই সর্বশেষ উদাহরণ।

চিলমারী উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মো. সোহেল রহমান জানান, সেতুর কাজ শেষ হওয়ার পরপরই বর্ষা মৌসুম শুরু হওয়ায় সংযোগ সড়কের মাটি ভরাট করা সম্ভব হয়নি। দ্রুত পদক্ষেপ নিয়ে সংযোগ সড়ক নির্মাণের কাজ সম্পন্ন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *