April 7, 2026, 4:51 am
Headline :
বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা ‎মোংলা-খুলনা মহাসড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে নৌবাহিনী-জেলা প্রশাসন ‎সুন্দরবনে দুর্ধর্ষ ‘নানা ভাই’ বাহিনীর কবল থেকে ৬ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড মোংলা বন্দরে ভারত থেকে ১৬ হাজার টন চাল নিয়ে দুই জাহাজের আগমন নোয়াখালী-১ আসনের নবনির্বাচিত এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে আল আমিন ইসলামী ফাউন্ডেশনের মোংলায় কোস্টগার্ড সদস্যের বুকে গুলি চালিয়ে  আত্মহত্যা সংসদে মাইক বিভ্রাট, ২০ মিনিটের বিরতির পর পুনরায় অধিবেশন শুরু

প্রবাসী স্বামীকে ভিডিও কলে রেখে গৃহবধূর আত্মহত্যা

প্রবাসী স্বামীকে ভিডিও কলে রেখে গৃহবধূর আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক
বরিশালের মুলাদীতে দুবাই প্রবাসী স্বামীকে ভিডিও কলে রেখে আত্মহত্যা করেছেন আফরিন আক্তার দিপুমনি (২৩)।

গত রোববার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার গাছুয়া ইউনিয়নের মধ্য গাছুয়া গ্রামের নানার বাড়িতে এ ঘটনা ঘটে।

সোমবার (৪ আগস্ট) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মুলাদী থানার ওসি মো. শফিকুল ইসলাম।

নিহত দিপুমনি স্থানীয় দেলোয়ার হোসেন সরদারের মেয়ে এবং একই গ্রামের প্রবাসী আব্দুস ছত্তার সরদারের স্ত্রী। বিয়ের সাড়ে তিন বছর পরও স্বামী প্রবাসে থাকায় দিপুমনি বেশিরভাগ সময় নানার বাড়িতেই কাটাতেন।

পরিবার জানায়, রোববার সন্ধ্যায় দিপুমনি স্বামীর সঙ্গে ফোনে কথা বলার সময় কথা কাটাকাটি হয়। এরপর রাত সাড়ে ৮টার দিকে তিনি ঘরের দরজা বন্ধ করে ভিডিও কলে থাকা অবস্থায় গলায় ফাঁস দেন। জানালা দিয়ে ঝুলন্ত দেহ দেখতে পেয়ে পরিবারের সদস্যরা থানায় খবর দেন।

পুলিশ রাত সাড়ে ৯টার দিকে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়।

মুলাদী থানার ওসি মো. শফিকুল ইসলাম বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্বামীর সঙ্গে অভিমান করেই গৃহবধূ আত্মহত্যা করেছেন। তার মোবাইল ফোন জব্দ করে পরীক্ষা করা হচ্ছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *