April 7, 2026, 11:35 am
Headline :
বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা ‎মোংলা-খুলনা মহাসড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে নৌবাহিনী-জেলা প্রশাসন ‎সুন্দরবনে দুর্ধর্ষ ‘নানা ভাই’ বাহিনীর কবল থেকে ৬ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড মোংলা বন্দরে ভারত থেকে ১৬ হাজার টন চাল নিয়ে দুই জাহাজের আগমন নোয়াখালী-১ আসনের নবনির্বাচিত এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে আল আমিন ইসলামী ফাউন্ডেশনের মোংলায় কোস্টগার্ড সদস্যের বুকে গুলি চালিয়ে  আত্মহত্যা সংসদে মাইক বিভ্রাট, ২০ মিনিটের বিরতির পর পুনরায় অধিবেশন শুরু

ইঁদুর মহাকাশে কেন পাঠিয়েছে চীন?

ইঁদুর মহাকাশে কেন পাঠিয়েছে চীন?

আন্তর্জাতিক ডেস্ক:

মহাকাশ গবেষণার নতুন অধ্যায় সূচনার লক্ষ্যে প্রথমবারের মতো তিনজন নভোচারীর সঙ্গে চারটি ইঁদুরকে মহাকাশে পাঠিয়েছে চীন। শুক্রবার (৩১ অক্টোবর) রাতে উত্তর-পশ্চিম চীনের জিয়ুয়ান স্যাটেলাইট লঞ্চ সেন্টার থেকে উৎক্ষেপণ করা হয় শেনঝো-২১ মহাকাশযান।

চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানিয়েছে, নভোচারীরা প্রায় ছয় মাস মহাকাশ স্টেশনে অবস্থান করবেন। এই সময়ের মধ্যে তারা ২৭টি বৈজ্ঞানিক গবেষণা প্রকল্প পরিচালনা করবেন। অপরদিকে, পরীক্ষার জন্য পাঠানো ইঁদুরগুলো পাঁচ থেকে সাত দিনের মধ্যেই পৃথিবীতে ফিরে আসবে।

উৎক্ষেপণের মাত্র তিন ঘণ্টা ত্রিশ মিনিট পরই মহাকাশযানটি সফলভাবে তিয়ানগং স্পেস স্টেশনের সঙ্গে সংযুক্ত হয়।

মিশনে তিনজন নভোচারী আছেন — কমান্ডার ঝাং লু, ফ্লাইট ইঞ্জিনিয়ার উ ফেই এবং পে-লোড স্পেশালিস্ট ঝাং হংঝাং। তারা আগামী ছয় মাস টিয়াংগং-এ থাকবেন এবং বৈজ্ঞানিক পরীক্ষা-নিরীক্ষা ও রক্ষণাবেক্ষণের কাজ সম্পন্ন করবেন।

দলের সঙ্গে রয়েছে চারটি ল্যাবরেটরি ইঁদুর, তারমধ্যে দুটি পুরুষ ও দুটি নারী। এগুলো চীনের প্রথম মহাকাশে রডেন্ট পরীক্ষা। মাইক্রোগ্র্যাভিটির প্রভাব মানব ও প্রাণীজ জীবনে কীভাবে পড়ে তা বোঝার জন্য এই পরীক্ষাগুলো পরিচালিত হবে, যা দেশের মহাকাশ গবেষণায় নতুন অধ্যায় রচিত হবে।

যুক্তরাষ্ট্র ২০১১ সালে চীনকে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে বাদ দেয়। ২০২১ সালে নিজস্ব মহাকাশ স্টেশন তিয়ানগং তৈরি করে চীন। এরপর থেকেই প্রতি ছয় মাস পর পর মহাকাশে গবেষণা কাজের জন্য ৩ জন নভোচারীর একটি করে দল পাঠায় দেশটি। তারই ধারাবাহিকতায় ৩১ অক্টোবর সপ্তমবারের মতো মহাকাশে নভোচারীর দল পাঠালো বেইজিং।

আগামী বছর পাকিস্তান থেকে প্রথম বিদেশি নভোচারীকে তিয়ানগং স্টেশনে পাঠানোর পরিকল্পনাও রয়েছে বেইজিংয়ের। ২০৩০–এর দশকে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে মহাকাশ নিয়ে অনেক প্রতিযোগিতামূলক ঘটনা ঘটতে পারে বলে মনে করেন বিশ্লেষকরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *