July 8, 2026, 7:27 am
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

লেবানন: ইসরাইলের বিরুদ্ধে সেনাবাহিনী প্রস্তুত, তবে সীমাবদ্ধতা স্পষ্ট

আন্তর্জাতিক ডেস্ক :

লেবাননের দক্ষিণাঞ্চল ব্লেইদায় ইসরাইলি হামলায় এক পৌর কর্মচারী নিহত হওয়ার পর লেবাননের প্রেসিডেন্ট জেনারেল জোসেফ আউন সেনাবাহিনীকে ইসরাইলি অনুপ্রবেশ প্রতিরোধে সরাসরি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। ইসরাইলি যুদ্ধবিমান সম্প্রতি লেবাননের দক্ষিণ সীমান্তে হামলা চালিয়ে ‘হিজবুল্লাহ-সংশ্লিষ্ট অবকাঠামো’ লক্ষ্যবস্তু করেছে। হামলায় নিহত হন ব্লেইদার পৌরকর্মী ইব্রাহিম সালামা। ঘটনার পর দারুণ উত্তেজনা ছড়িয়ে পড়ে।

লেবাননের সেনাবাহিনী এই হামলাকে “সার্বভৌমত্ব লঙ্ঘন এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ১৭০১ নম্বর প্রস্তাবের অবমাননা” হিসেবে অভিহিত করেছে এবং জাতিসংঘকে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে। তবে সামরিক বিশেষজ্ঞদের মতে, লেবাননের সেনাবাহিনী সরাসরি ইসরাইলের সঙ্গে যুদ্ধ পরিচালনার সামর্থ্য রাখে না। ৫০,০০০ সদস্যের এই বাহিনীর কাছে কোন যুদ্ধবিমান নেই, ৭০টির কম হেলিকপ্টার রয়েছে, এবং স্থল বাহিনীর ট্যাঙ্ক ও সাঁজোয়া যানগুলোর বেশিরভাগই পুরনো। তারা প্রধানত হালকা অস্ত্র ও অর্থের জন্য বিদেশি সহায়তার ওপর নির্ভরশীল। ইসরাইলি বিশ্লেষকরা মনে করেন, লেবাননের সেনাবাহিনী সরাসরি হুমকি সৃষ্টি করতে পারবে না এবং বর্তমান নির্দেশ সম্ভবত কেবল রাজনৈতিক বার্তা ও সীমান্তে আগ্রাসন রোধের উদ্দেশ্যে দেওয়া হয়েছে।

দক্ষিণ সীমান্তে উত্তেজনা বেড়ে যাওয়া ও যুদ্ধবিরতির অনিশ্চয়তার মধ্যে লেবাননের নতুন পদক্ষেপ আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করেছে।

সূত্র: প্রেসটিভি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *