May 23, 2026, 3:27 am
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

ট্রাম্প সিউলে পৌঁছানোর আগেই উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষা

আন্তর্জাতিক ডেস্ক :
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ কোরিয়া সফর শুরুর আগমুহূর্তেই নতুন করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া। পিয়ংইয়ং জানিয়েছে, তারা আকাশে নিক্ষেপযোগ্য একটি কৌশলগত ক্রুজ মিসাইলের সফল পরীক্ষা চালিয়েছে।দক্ষিণ কোরিয়ার সংবাদমাধ্যম ইয়োনহাপ নিউজ এজেন্সি জানিয়েছে, উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে।

প্রতিবেদনে বলা হয়, ক্ষেপণাস্ত্রগুলো ইয়েলো সাগর অভিমুখে উল্লম্বভাবে নিক্ষেপ করা হয়, যা প্রায় ৭,৮০০ সেকেন্ড (প্রায় দুই ঘণ্টা দশ মিনিট) আকাশে উড়ে নির্ধারিত লক্ষ্যভেদ করে। কেসিএনএ জানিয়েছে, এই পরীক্ষা উত্তর কোরিয়ার আকাশ প্রতিরক্ষা ও আক্রমণ সক্ষমতার উন্নয়ন পরিকল্পনার অংশ। এর আগে, চলতি মাসের ২২ তারিখে দেশটি দুটি হাইপারসনিক প্রজেকটাইল নিক্ষেপ করেছিল বলেও জানায় সংস্থাটি।

উত্তর কোরিয়ার এই ক্ষেপণাস্ত্র পরীক্ষার খবর এমন সময় এলো, যখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এশিয়া সফরের চতুর্থ দিনে দক্ষিণ কোরিয়ায় পৌঁছান। বুধবার স্থানীয় সময় সকাল ১১টা ৪৫ মিনিটে তিনি রাজধানী সিউলে অবতরণ করেন। দক্ষিণ কোরিয়ায় পৌঁছে ট্রাম্প আজই দেশটির প্রেসিডেন্ট লি জে মিয়ংয়ের সঙ্গে বৈঠক করবেন। এছাড়া বৃহস্পতিবার চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গেও একটি উচ্চপর্যায়ের বৈঠকে বসার কথা রয়েছে তার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *