April 7, 2026, 4:49 am
Headline :
বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা ‎মোংলা-খুলনা মহাসড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে নৌবাহিনী-জেলা প্রশাসন ‎সুন্দরবনে দুর্ধর্ষ ‘নানা ভাই’ বাহিনীর কবল থেকে ৬ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড মোংলা বন্দরে ভারত থেকে ১৬ হাজার টন চাল নিয়ে দুই জাহাজের আগমন নোয়াখালী-১ আসনের নবনির্বাচিত এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে আল আমিন ইসলামী ফাউন্ডেশনের মোংলায় কোস্টগার্ড সদস্যের বুকে গুলি চালিয়ে  আত্মহত্যা সংসদে মাইক বিভ্রাট, ২০ মিনিটের বিরতির পর পুনরায় অধিবেশন শুরু

বিজয়নগরে মোটরসাইকেল-অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষ, নিহত ৪

বিজয়নগরে মোটরসাইকেল-অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষ, নিহত ৪ নিজস্ব প্রতিবেদক ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে দুটি মোটরসাইকেল ও একটি সিএনজি চালিত অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে চার মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। রোববার (৩ আগস্ট) বিকেলে ঢাকা-সিলেট মহাসড়কের বিজয়নগর উপজেলার রামপুর এলাকায় এই ঘটনা ঘটে। নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ ঘটনায় ২৫০ শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে আসা অপর আহত হচ্ছেন পথচারী আল আমীন মিয়া (২৫)। তিনি ওই এলাকার ইব্রাহিমপুর গ্রামের নূরুল আমীনের ছেলে। এ ঘটনায় আরও দুই পথচারী শ্রমিক আহত হয়েছেন। তারা হলেন- কালীসীমা গ্রামের আহাদ মিয়া (১৬) ও সাতগাঁও গ্রামের সবুজ মিয়া (১৫)। তারা সবাই পাশের সড়ক উন্নয়ন প্রকল্পের কাজ শেষে বাড়ি ফেরার সময় আহত হন। খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুটি মোটরসাইকেল ও একটি অটোরিকশার মুখোমুখী সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। একজনের পরিচয় জানা গেছে। বাকি তিনজনের পরিচয় এখনো জানা যায়নি। একজনের লাশ পরিবারের সদস্যরা নিয়ে গেছেন। বাকি তিনজনের লাশ হাইওয়ে থানা হেফাজতে রাখা হয়েছে। তাদের পরিচয় শনাক্তে চেষ্টা চলছে।
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে দুটি মোটরসাইকেল ও একটি সিএনজি চালিত অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে চার মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

রোববার (৩ আগস্ট) বিকেলে ঢাকা-সিলেট মহাসড়কের বিজয়নগর উপজেলার রামপুর এলাকায় এই ঘটনা ঘটে। নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এ ঘটনায় ২৫০ শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে আসা অপর আহত হচ্ছেন পথচারী আল আমীন মিয়া (২৫)। তিনি ওই এলাকার ইব্রাহিমপুর গ্রামের নূরুল আমীনের ছেলে।

এ ঘটনায় আরও দুই পথচারী শ্রমিক আহত হয়েছেন। তারা হলেন- কালীসীমা গ্রামের আহাদ মিয়া (১৬) ও সাতগাঁও গ্রামের সবুজ মিয়া (১৫)। তারা সবাই পাশের সড়ক উন্নয়ন প্রকল্পের কাজ শেষে বাড়ি ফেরার সময় আহত হন।

খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুটি মোটরসাইকেল ও একটি অটোরিকশার মুখোমুখী সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। একজনের পরিচয় জানা গেছে। বাকি তিনজনের পরিচয় এখনো জানা যায়নি। একজনের লাশ পরিবারের সদস্যরা নিয়ে গেছেন। বাকি তিনজনের লাশ হাইওয়ে থানা হেফাজতে রাখা হয়েছে। তাদের পরিচয় শনাক্তে চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *