April 7, 2026, 3:05 pm
Headline :
বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা ‎মোংলা-খুলনা মহাসড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে নৌবাহিনী-জেলা প্রশাসন ‎সুন্দরবনে দুর্ধর্ষ ‘নানা ভাই’ বাহিনীর কবল থেকে ৬ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড মোংলা বন্দরে ভারত থেকে ১৬ হাজার টন চাল নিয়ে দুই জাহাজের আগমন নোয়াখালী-১ আসনের নবনির্বাচিত এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে আল আমিন ইসলামী ফাউন্ডেশনের মোংলায় কোস্টগার্ড সদস্যের বুকে গুলি চালিয়ে  আত্মহত্যা সংসদে মাইক বিভ্রাট, ২০ মিনিটের বিরতির পর পুনরায় অধিবেশন শুরু

তিন দিনের বৈঠকেও সীমান্ত সন্ত্রাস নিয়ে চূড়ান্ত সমঝোতায় পৌঁছায়নি আফগানিস্তান-পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক :

তুরস্কের রাজধানী আঙ্কারায় তিন দিনের দীর্ঘ বৈঠক শেষ হলেও আফগানিস্তান ও পাকিস্তান সীমান্তে সন্ত্রাস দমন নিয়ে চূড়ান্ত সমঝোতায় পৌঁছাতে পারেনি। পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন জানিয়েছে, আলোচনার পরে মূল বিষয়গুলো এখনও মীমাংসা হয়নি।

বৈঠকের ঘনিষ্ঠ সূত্র জানায়, অধিকাংশ বিষয়ে দুই দেশের মধ্যে সমঝোতা থাকলেও আফগান ভূখণ্ড থেকে সক্রিয় সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ গ্রহণই প্রধান বাধা। পাকিস্তানের এক কূটনীতিক বলেন, “আমরা আশা করেছিলাম শিগগিরই আফগানিস্তানের সঙ্গে চুক্তি স্বাক্ষর হবে এবং যৌথ বিবৃতি দেওয়া হবে, কিন্তু সেটি এখনো অধরাই।”

প্রথম দিনে বৈঠকের পরিবেশ ইতিবাচক ছিল, তবে দিন বাড়ার সঙ্গে সঙ্গে আশাবাদ কমতে থাকে। এক কূটনীতিক জানিয়েছেন, “সন্ধ্যার দিকে বৈঠক স্থবির হয়ে যায় এবং রাতেও কোনো নতুন গতি দেখা যায়নি।”

রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে কূটনৈতিক সূত্র জানায়, আফগান তালেবান এখনো লিখিত প্রতিশ্রুতি দিতে অনিচ্ছুক। বিশেষ করে পাকিস্তানবিরোধী তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) সমর্থন বন্ধের বিষয়ে কোনো নিশ্চিত পদক্ষেপ নেই। পাকিস্তানি কর্মকর্তারা জানিয়েছেন, “আমাদের অবস্থান পরিষ্কার—টিটিপির সমর্থন বন্ধ করতে হবে এবং আফগান ভূখণ্ড পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহার করা যাবে না।”

বৈঠকে অংশ নেওয়া কূটনীতিকরা জানান, “যদিও বহিরাগত প্রভাব রয়েছে, পাকিস্তান ও মধ্যস্থতাকারীরা আলোচনাকে ইতিবাচকভাবে এগিয়ে নিতে চেষ্টা করছে।” তুরস্ক ও কাতারের মধ্যস্থতাকারীরা বৈঠকের গুরুত্বের ওপর জোর দিয়েছেন এবং আলোচনার প্রক্রিয়া চালিয়ে যাওয়া অত্যন্ত জরুরি বলে জানিয়েছেন।

তবে সব চেষ্টা সত্ত্বেও সীমান্তে সন্ত্রাস দমন নিয়ে দুই দেশের চূড়ান্ত সমঝোতা এখনো অধরা। ধারণা করা হচ্ছে, আলোচনার সময় আরও এক দিন বৃদ্ধি করা হতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *