May 23, 2026, 10:29 am
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

চট্টগ্রামে লরির ধাক্কায় লাইন থেকে উল্টে পড়লো ট্রেন, চাপা পড়ে নিহত ১

চট্টগ্রাম প্রতিনিধি:

চট্টগ্রাম নগরের সাগরিকা এলাকায় মালবাহী একটি ট্রেনের সঙ্গে পণ্যবোঝাই লরির সংঘর্ষে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) ভোরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম শামসুল হাই (৬০)। তিনি পাহাড়তলীর দিদার কলোনির বাসিন্দা এবং স্থানীয় একটি প্রতিষ্ঠানে নিরাপত্তা প্রহরী হিসেবে কাজ করতেন।

রেলওয়ে সূত্রে জানা যায়, চট্টগ্রাম গুডস পোর্ট ইয়ার্ড (সিজিপিওয়াই) থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়া ট্রেনটি ভোর ৪টা ২০ মিনিটের দিকে সাগরিকা স্টেডিয়াম সংলগ্ন এলাকায় পৌঁছালে হঠাৎ একটি লরি রেললাইনে উঠে যায়। মুহূর্তেই লরিটি ট্রেনের ইঞ্জিনে ধাক্কা দেয়, এতে ইঞ্জিন ও একটি বগি লাইনচ্যুত হয়ে উল্টে পড়ে।

রেলওয়ের পূর্বাঞ্চলের বিভাগীয় পরিবহন কর্মকর্তা আনিসুর রহমান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গেটম্যানের অবহেলার কারণেই দুর্ঘটনাটি ঘটেছে। গেট খোলা থাকায় দ্রুতগামী লরি ট্রেনের সামনে চলে আসে।

তিনি জানান, উদ্ধারকারী ক্রেন ঘটনাস্থলে পাঠানো হয়েছে এবং উদ্ধার কাজ চলছে। তদন্ত শেষে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

চট্টগ্রাম রেলওয়ে থানার ওসি শহিদুল ইসলাম বলেন, লাইনটি শুধু মালবাহী ট্রেনের জন্য ব্যবহৃত হয়। তাই যাত্রীবাহী ট্রেন চলাচলে কোনো প্রভাব পড়েনি। দুর্ঘটনার পর ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ থাকলেও অন্য বগিগুলো সিজিপিওয়াই স্টেশনে ফিরিয়ে নেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *