April 7, 2026, 3:06 pm
Headline :
বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা ‎মোংলা-খুলনা মহাসড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে নৌবাহিনী-জেলা প্রশাসন ‎সুন্দরবনে দুর্ধর্ষ ‘নানা ভাই’ বাহিনীর কবল থেকে ৬ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড মোংলা বন্দরে ভারত থেকে ১৬ হাজার টন চাল নিয়ে দুই জাহাজের আগমন নোয়াখালী-১ আসনের নবনির্বাচিত এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে আল আমিন ইসলামী ফাউন্ডেশনের মোংলায় কোস্টগার্ড সদস্যের বুকে গুলি চালিয়ে  আত্মহত্যা সংসদে মাইক বিভ্রাট, ২০ মিনিটের বিরতির পর পুনরায় অধিবেশন শুরু

লেবাননে জাতিসংঘ শান্তিরক্ষীদের ওপর ইসরায়েলি ড্রোন ও ট্যাঙ্ক হামলা

লেবাননে জাতিসংঘ শান্তিরক্ষীদের ওপর ইসরায়েলি ড্রোন ও ট্যাঙ্ক হামলা

আন্তর্জাতিক ডেস্ক:

লেবাননের দক্ষিণাঞ্চল, কাফার কিলা এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী (ইউনিফিল) রোববার (২৬ অক্টোবর) ইসরায়েলি সামরিক হামলার শিকার হয়েছে। ইউনিফিলের এক টহল দল ইসরায়েলি ড্রোন এবং ট্যাঙ্কের গোলাবর্ষণে আক্রান্ত হয়। তবে কোনও আহত বা ত্তন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

ইউনিফিলের এক বিবৃতিতে বলা হয়েছে, এই হামলা জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ১৭০১ নম্বর প্রস্তাব ও লেবাননের সার্বভৌমত্বের লঙ্ঘন এবং দক্ষিণ লেবাননে শান্তিরক্ষীদের নিরাপত্তার প্রতি অবজ্ঞা প্রদর্শন করছে।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়েছে, “একই এলাকায় একটি ইসরায়েলি ড্রোন আমাদের টহল দলের ওপর দিয়ে উড়েছিল, যার ফলে আমাদের শান্তিরক্ষীরা প্রতিরক্ষামূলক ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হয়।”

তুর্কিভিত্তিক টিআরটি ওয়ার্ল্ড জানিয়েছে, ইউনিফিল ১৯৭৮ সাল থেকে দক্ষিণ লেবাননে কার্যক্রম পরিচালনা করছে। ২০০৬ সালের ইসরায়েল-হিজবুল্লাহ যুদ্ধের পর সংস্থাটিকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ১৭০১ নম্বর রেজোলিউশনের অধীনে উল্লেখযোগ্যভাবে শক্তিশালী করা হয়।

যুদ্ধবিরতি চুক্তি ২০২৪ সালের নভেম্বরে কার্যকর হওয়া সত্ত্বেও, ইসরায়েল প্রায় প্রতিদিন লেবাননে বিমান হামলা চালিয়ে আসছে। চুক্তির শর্ত অনুসারে, ইসরায়েল ২০২৫ সালের জানুয়ারির মধ্যে দক্ষিণ লেবানন থেকে সৈন্য প্রত্যাহার করার কথা থাকলেও তারা কেবল আংশিকভাবে সৈন্য প্রত্যাহার করেছে এবং সীমান্তের পাঁচটি চৌকিতে সামরিক উপস্থিতি বজায় রেখেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *