May 23, 2026, 4:30 am
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

গাজায় ইসরায়েলি গণহত্যা ও ফিলিস্তিন দখলে ভারতের টাটা গ্রুপ জড়িত

গাজায় ইসরায়েলি গণহত্যা ও ফিলিস্তিন দখলে ভারতের টাটা গ্রুপ জড়িত

অনলাইন ডেস্ক:

নিউ ইয়র্ক-ভিত্তিক দক্ষিণ এশীয় রাজনৈতিক সংগঠন ‘সালাম’-এর এক গবেষণা প্রতিবেদনে অভিযোগ করা হয়েছে, ভারতের বৃহত্তম বহুজাতিক ব্যবসায়িক গ্রুপ টাটা ফিলিস্তিনে ইসরায়েলের দখল ও গণহত্যার সঙ্গে সরাসরি জড়িত। প্রতিবেদনে বলা হয়েছে, টাটার সহযোগিতা অস্ত্র, প্রতিরক্ষা, ডিজিটাল প্রযুক্তি এবং যানবাহন খাতে বিস্তৃত।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, টাটা অ্যাডভান্সড সিস্টেমস লিমিটেড (টিএএসএল) এফ-১৬ যুদ্ধবিমান ও অ্যাপাচি হেলিকপ্টারের জন্য গুরুত্বপূর্ণ উপাদান সরবরাহ করে। এছাড়া বারাক-৮ ক্ষেপণাস্ত্রের কমান্ড সিস্টেম এবং ‘এমডিটি ডেভিড’ সাঁজোয়া যানগুলোর চ্যাসি সরবরাহেও টাটার ভূমিকা রয়েছে।

গবেষণায় আরও বলা হয়েছে, টাটা কনসালটেন্সি সার্ভিসেস (টিসিএস) ইসরায়েলের আর্থিক ও সরকারি ব্যবস্থায় গুরুত্বপূর্ণ অবকাঠামো সরবরাহ করে, যার মধ্যে বিতর্কিত ক্লাউড প্রোগ্রাম প্রজেক্ট নিম্বাস অন্তর্ভুক্ত। এসব প্রযুক্তি ইসরায়েলের নজরদারি ও ফিলিস্তিনিদের নিয়ন্ত্রণে ব্যবহৃত হয়।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ভারতের টাটা গ্রুপ তাদের দানশীল ভাবমূর্তি ও মার্কিন উপস্থিতি ব্যবহার করে কার্যক্রমকে রক্ষা করছে। নিউ ইয়র্ক-ভিত্তিক সংগঠন ২০২৪ সালের গ্রীষ্ম থেকে ‘#TataByeBye’ প্রচারণার মাধ্যমে এই যুদ্ধ অর্থনীতিকে উন্মোচিত করার চেষ্টা করছে।

প্রতিবেদনে ভারত-ইসরায়েল অংশীদারিত্বের ক্রমবর্ধমান সম্পর্ক, বিশেষ করে প্রতিরক্ষা, প্রযুক্তি ও গোয়েন্দা ক্ষেত্রে টাটার কার্যক্রমের চিত্র তুলে ধরা হয়েছে। ভারতের অস্ত্র রপ্তানি ও টাটার সরবরাহের মাধ্যমে গাজায় ইসরায়েলের অভিযান ও গণহত্যা কার্যক্রমে টাটার অবদানকে চিহ্নিত করা হয়েছে।

টাটা গ্রুপ এখনও এই প্রতিবেদনের বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি।

তথ্যসূত্র: টিআরটি ওয়ার্ল্ড


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *