May 23, 2026, 4:25 am
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

ট্রাম্পের কড়া সমালোচক কলম্বিয়ার প্রেসিডেন্ট পেত্রোর ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক :
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কট্টর সমালোচক হিসেবে পরিচিত কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো, তার স্ত্রী ও ছেলের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্রের ট্রেজারি মন্ত্রণালয়। শুক্রবার (২৪ অক্টোবর) এক বিবৃতিতে ট্রেজারিমন্ত্রী স্কট বেসেন্ট বিষয়টি নিশ্চিত করেছেন। বিবৃতিতে প্রেসিডেন্ট পেত্রোকে “মাদক ব্যবসায়ীদের পৃষ্ঠপোষক” বলে অভিহিত করে মার্কিন ট্রেজারিমন্ত্রী বলেন,

“গুস্তাভো পেত্রো ক্ষমতায় আসার পর থেকে কলম্বিয়ায় কোকেন উৎপাদনে রেকর্ড বৃদ্ধি পেয়েছে। ২০২২ সালের পর থেকে কোকেন উৎপাদনের পরিমাণ গত কয়েক দশকের যেকোনো সময়ের চেয়ে বেশি। বিপুল এই কোকেন এখন যুক্তরাষ্ট্রে ঢুকছে এবং আমাদের নাগরিকদের জীবন বিপন্ন করছে।”

তিনি আরও বলেন, “এই মাদকচক্রগুলোকে দমন করার বদলে প্রেসিডেন্ট পেত্রো তাদের পৃষ্ঠপোষকতা দিচ্ছেন। কিন্তু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মাদকের অভিশাপ থেকে জাতিকে রক্ষা করতে বদ্ধপরিকর। তাই কলম্বিয়ার প্রেসিডেন্টের ওপর নিষেধাজ্ঞা জারির মতো কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্র মাদকপাচারকে কোনোভাবেই সহ্য করবে না।” নিষেধাজ্ঞার প্রতিক্রিয়ায় কলম্বিয়ার প্রেসিডেন্ট পেত্রো মার্কিন অভিযোগকে “ভিত্তিহীন ও মিথ্যা” বলে প্রত্যাখ্যান করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (X) দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন,

“যুক্তরাষ্ট্রের ট্রেজারি মন্ত্রণালয় মিথ্যা বলছে। আমার সরকারের সময় কোকেন উৎপাদন বেড়েছে নয়, বরং কমেছে। ইতিহাসে কোনো দেশ আমাদের মতো এত বিপুল পরিমাণ কোকেন জব্দ করেনি।” পোস্টের শেষে তিনি লাতিন আমেরিকার বামপন্থি বিপ্লবীদের বিখ্যাত স্লোগান তুলে ধরেন— “আমরা এক পা-ও পিছু হটব না, কখনও হাঁটু গেড়ে বসব না।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *