May 23, 2026, 4:25 am
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

থাইল্যান্ডের সাবেক রানি সিরিকিত আর নেই

আন্তর্জাতিক ডেস্ক :
থাইল্যান্ডের সাবেক রানি ও বর্তমান রাজা মাহা ভাজিরালংকর্নের মা রানি সিরিকিত আর নেই। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর। খবর: নিক্কেই এশিয়া। থাই রয়্যাল প্যালেসের এক বিবৃতিতে জানানো হয়েছে, শুক্রবার (২৪ অক্টোবর) স্থানীয় সময় রাত ৯টা ২১ মিনিটে রাজধানী ব্যাংককের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

রানি সিরিকিত ছিলেন থাইল্যান্ডের ইতিহাসে সর্বাধিক সময় রাজত্ব করা রাজা ভূমিবল আদুল্যাদেজের সহধর্মিণী। ২০১৬ সালে রাজা ভূমিবলের মৃত্যুর আগ পর্যন্ত তাঁরা ৬০ বছরেরও বেশি সময় একসঙ্গে রাজত্ব করেছেন। রাজপ্রাসাদের বিবৃতিতে আরও বলা হয়, রাজা মাহা ভাজিরালংকর্ন তাঁর মায়ের রাজকীয় মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়ার নির্দেশ দিয়েছেন। রানির মরদেহ ব্যাংককের গ্র্যান্ড প্যালেসের দুশিত থ্রোন হলে শায়িত থাকবে, যেখানে রাজপরিবারের সদস্যরা ও নাগরিকেরা শ্রদ্ধা জানাবেন। রাজপরিবার এক বছরের জন্য শোক পালন করবে।

এদিকে, থাই সরকারের মুখপাত্র সিরিপং আংকাসাকুলকিয়াত জানিয়েছেন, রানির মৃত্যুতে প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুল তাঁর নির্ধারিত আসিয়ান শীর্ষ সম্মেলনে অংশগ্রহণের মালয়েশিয়া সফর বাতিল করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *