May 23, 2026, 12:18 pm
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

কামরাঙ্গীরচরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে হোটেলে আগুন

নিজস্ব প্রতিবেদক :

রাজধানীর কামরাঙ্গীরচর থানার ট্যানারি পুকুরপাড় এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একটি ভাতের হোটেল ও ফাস্টফুডের দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুর ২টার দিকে পারভীনের মালিকানাধীন দোকানে এ বিস্ফোরণ ঘটে।

প্রায় আধা ঘণ্টার চেষ্টায় স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। এতে কোনো প্রাণহানি ঘটেনি, তবে দোকানের মালামাল ও আসবাবপত্র সম্পূর্ণ পুড়ে যায়।

কামরাঙ্গীরচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিরুল ইসলাম যুগান্তরকে বলেন, “ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। ততক্ষণে স্থানীয়দের সহায়তায় আগুন নিভে যায়।”

তিনি আরও জানান, দোকানটি দুই ভাগে বিভক্ত ছিল—এক পাশে ভাতের হোটেল, অন্য পাশে ফাস্টফুডের দোকান। সরাসরি গ্যাস সংযোগ না থাকায় রান্নার কাজ করা হতো গ্যাস সিলিন্ডার ব্যবহার করে। দুপুরে রান্নার সময় হঠাৎ সিলিন্ডারটি বিস্ফোরিত হলে আগুন ছড়িয়ে পড়ে।

ওসি আমিরুল ইসলাম আরও বলেন, “এলাকাবাসীর দ্রুত তৎপরতার কারণে আগুন আশপাশে ছড়িয়ে পড়েনি। তবে দোকানের সব মালামাল পুড়ে গেছে। এতে আনুমানিক দুই থেকে আড়াই লাখ টাকার ক্ষতি হয়েছে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *