April 7, 2026, 4:49 pm
Headline :
বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা ‎মোংলা-খুলনা মহাসড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে নৌবাহিনী-জেলা প্রশাসন ‎সুন্দরবনে দুর্ধর্ষ ‘নানা ভাই’ বাহিনীর কবল থেকে ৬ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড মোংলা বন্দরে ভারত থেকে ১৬ হাজার টন চাল নিয়ে দুই জাহাজের আগমন নোয়াখালী-১ আসনের নবনির্বাচিত এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে আল আমিন ইসলামী ফাউন্ডেশনের মোংলায় কোস্টগার্ড সদস্যের বুকে গুলি চালিয়ে  আত্মহত্যা সংসদে মাইক বিভ্রাট, ২০ মিনিটের বিরতির পর পুনরায় অধিবেশন শুরু

অধিকৃত পশ্চিম তীর সংযুক্তির বিলের প্রাথমিক অনুমোদন দিল ইসরাইল

আন্তর্জাতিক ডেস্ক:
ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরকে আনুষ্ঠানিকভাবে নিজেদের ভূখণ্ডে যুক্ত করার প্রস্তাবিত একটি বিলের প্রাথমিক অনুমোদন দিয়েছে ইসরাইলের পার্লামেন্ট নেসেট। বিলটি সম্পূর্ণভাবে পাস হলে পশ্চিম তীর ইসরাইলের অংশ হিসেবে স্বীকৃতি পাবে এবং সেখানে দেশটির সার্বভৌমত্ব কার্যকর হবে।তবে এই বিতর্কিত প্রস্তাবের বিরোধিতা করেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিজেই। খবর আল জাজিরা।

মঙ্গলবার ১২০ আসনের নেসেটে অনুষ্ঠিত ভোটে ২৫–২৪ ব্যবধানে বিলটি প্রাথমিকভাবে গৃহীত হয়। এটি আইন হিসেবে কার্যকর হতে আরও তিন দফা ভোটে অনুমোদন পেতে হবে। নেতানিয়াহুর লিকুদ পার্টি বিলটির বিপক্ষে ভোট দিলেও জোটের কয়েকজন সদস্য ও বিরোধী দলের কিছু এমপি সমর্থন দেন। নেসেটের বিবৃতিতে বলা হয়েছে, বিলটির লক্ষ্য হলো “জুদিয়া ও সামারিয়া অঞ্চলে (অর্থাৎ পশ্চিম তীরে) ইসরাইল রাষ্ট্রের সার্বভৌমত্ব প্রয়োগ।” প্রস্তাবটি এখন সংসদের পররাষ্ট্র ও প্রতিরক্ষা কমিটিতে আলোচনার জন্য পাঠানো হয়েছে।

এই ভোটের মাত্র এক মাস আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন যে, যুক্তরাষ্ট্র ইসরাইলকে পশ্চিম তীর সংযুক্তির অনুমতি দেবে না। এদিকে নেতানিয়াহুর লিকুদ পার্টি এক বিবৃতিতে বলেছে, বিরোধী দলের উসকানিতে এমন ভোট অনুষ্ঠিত হয়েছে, যা যুক্তরাষ্ট্রের সঙ্গে ইসরাইলের সম্পর্কের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। বিবৃতিতে আরও বলা হয়, “সার্বভৌমত্ব দেখানোর বিষয় নয়; এটি বাস্তব পদক্ষেপের মাধ্যমেই প্রতিষ্ঠা করতে হবে।”

বিলের বিষয়ে ফিলিস্তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়, হামাস, কাতার, সৌদি আরব ও জর্ডান তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে। ফিলিস্তিনি পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, আমরা নেসেটের ফিলিস্তিনি ভূমি সংযুক্তির প্রচেষ্টা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করছি। পশ্চিম তীর, পূর্ব জেরুজালেম ও গাজা একক ভৌগোলিক অঞ্চল, যার ওপর ইসরাইলের কোনো সার্বভৌম অধিকার নেই।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *