April 7, 2026, 4:49 pm
Headline :
বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা ‎মোংলা-খুলনা মহাসড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে নৌবাহিনী-জেলা প্রশাসন ‎সুন্দরবনে দুর্ধর্ষ ‘নানা ভাই’ বাহিনীর কবল থেকে ৬ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড মোংলা বন্দরে ভারত থেকে ১৬ হাজার টন চাল নিয়ে দুই জাহাজের আগমন নোয়াখালী-১ আসনের নবনির্বাচিত এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে আল আমিন ইসলামী ফাউন্ডেশনের মোংলায় কোস্টগার্ড সদস্যের বুকে গুলি চালিয়ে  আত্মহত্যা সংসদে মাইক বিভ্রাট, ২০ মিনিটের বিরতির পর পুনরায় অধিবেশন শুরু

সৌদির নতুন গ্র্যান্ড মুফতি শায়খ সালেহ আল-ফাওযান

আন্তর্জাতিক ডেস্ক :
সৌদি আরবের সর্বোচ্চ ধর্মীয় পদ ‘গ্র্যান্ড মুফতি’ হিসেবে নিয়োগ পেয়েছেন বিশিষ্ট ইসলামি আলেম শায়খ সালেহ আল-ফাওযান। বাদশাহ সালমান বিন আবদুলআজিজ আল সৌদের জারি করা রাজকীয় আদেশে এ নিয়োগ ঘোষণা করা হয়।
বুধবার (২২ অক্টোবর) প্রধানমন্ত্রী ও ক্রাউন প্রিন্স মুহাম্মদ বিন সালমানের সুপারিশে এই পদে নিয়োগ দেওয়া হয়।

রাজকীয় আদেশ অনুযায়ী, শায়খ ফাওযান সিনিয়র আলেম পরিষদের চেয়ারম্যান ও ইফতা ও গবেষণাবিষয়ক স্থায়ী কমিটির প্রধান হিসেবেও দায়িত্ব পালন করবেন। তিনি সম্প্রতি প্রয়াত গ্র্যান্ড মুফতি শায়খ আবদুলআজিজ আল-শেখের স্থলাভিষিক্ত হয়েছেন; শায়খ আবদুলআজিজ গত ২৩ সেপ্টেম্বর ইন্তেকাল করেন। দীর্ঘদিন ধরে সৌদি আরবের ইসলামী অঙ্গনে প্রভাবশালী ব্যক্তিত্ব হিসেবে পরিচিত শায়খ ফাওযান। তিনি সিনিয়র আলেম পরিষদ ও ইফতা কমিটির সদস্য ছাড়াও মুসলিম বিশ্ব লীগের ইসলামিক ফিকহ কাউন্সিলের সদস্য এবং হজ মৌসুমে দায়িত্বরত দাঈদের তত্ত্বাবধান কমিটির দায়িত্ব পালন করেছেন।

১৯৩৫ সালে সৌদি আরবের কাসিম অঞ্চলের আশ-শিমাসিয়াহ এলাকায় জন্ম নেন শায়খ ফাওযান। শৈশবে পিতৃহীন হয়ে পড়লেও স্থানীয় আলেমদের তত্ত্বাবধানে ধর্মীয় শিক্ষা লাভ করেন। পরবর্তীতে বুরাইদা ইসলামী ইনস্টিটিউট থেকে স্নাতক সম্পন্ন করে রিয়াদের শরিয়াহ কলেজ থেকে স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তিনি সৌদি আরবের হায়ার ইনস্টিটিউট অব জুডিশিয়ারির পরিচালক এবং স্থায়ী ইফতা কমিটির সদস্য হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি তিনি জনপ্রিয় রেডিও অনুষ্ঠান ‘নূর আলা আল-দার্ব’-এর নিয়মিত বক্তা হিসেবে মুসলিম বিশ্বে সুপরিচিত। শায়খ সালেহ আল-ফাওযানের নিয়োগের মাধ্যমে সৌদি আরবের ধর্মীয় নেতৃত্বে নতুন অধ্যায়ের সূচনা হলো—যেখানে অভিজ্ঞতা, জ্ঞান ও ঐতিহ্যের সমন্বয়ে এগিয়ে যাবে দেশের সর্বোচ্চ ধর্মীয় প্রতিষ্ঠান।

সূত্র: সৌদি গেজেট, আরব নিউজ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *