April 8, 2026, 5:38 am
Headline :
বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা ‎মোংলা-খুলনা মহাসড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে নৌবাহিনী-জেলা প্রশাসন ‎সুন্দরবনে দুর্ধর্ষ ‘নানা ভাই’ বাহিনীর কবল থেকে ৬ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড মোংলা বন্দরে ভারত থেকে ১৬ হাজার টন চাল নিয়ে দুই জাহাজের আগমন নোয়াখালী-১ আসনের নবনির্বাচিত এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে আল আমিন ইসলামী ফাউন্ডেশনের মোংলায় কোস্টগার্ড সদস্যের বুকে গুলি চালিয়ে  আত্মহত্যা সংসদে মাইক বিভ্রাট, ২০ মিনিটের বিরতির পর পুনরায় অধিবেশন শুরু

বিএনপির যুগ্ম মহাসচিব হলেন সিলেটের হুমায়ুন কবির

বিএনপির যুগ্ম মহাসচিব হলেন সিলেটের হুমায়ুন কবির

নিজস্ব প্রতিবেদক

বিএনপির সাংগঠনিক কাঠামোতে এসেছে গুরুত্বপূর্ণ পরিবর্তন। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা ও সিলেটের রাজনীতিক হুমায়ুন কবিরকে বিএনপির যুগ্ম মহাসচিব (আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক) হিসেবে পদায়ন করা হয়েছে।

বুধবার (২২ অক্টোবর) দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা হুমায়ুন কবিরকে আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক যুগ্ম মহাসচিব পদে নিয়োগ দেওয়া হলো—বিষয়টি সংশ্লিষ্ট সবার অবগতির জন্য জানানো হচ্ছে।

দলীয় সূত্র জানায়, সম্প্রতি লন্ডন থেকে দেশে ফেরার পর হুমায়ুন কবির সিলেট-২ (বিশ্বনাথ–ওসমানীনগর) আসন থেকে নির্বাচনে অংশগ্রহণের আগ্রহ প্রকাশ করেন। কূটনৈতিক অভিজ্ঞতা ও আন্তর্জাতিক পরিমণ্ডলে যোগাযোগ দক্ষতার কারণে তাকে এই গুরুত্বপূর্ণ পদে আনা হয়েছে।

বিএনপির নেতৃত্ব মনে করছে, হুমায়ুন কবিরের অভিজ্ঞতা দলের বৈদেশিক যোগাযোগ ও কূটনৈতিক তৎপরতা আরও জোরদার করবে। নতুন দায়িত্বে তিনি আন্তর্জাতিক অঙ্গনে বিএনপির কার্যক্রমে নতুন মাত্রা যোগ করবেন বলে আশা প্রকাশ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *