May 23, 2026, 6:22 am
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

গাজায় ১৫৩ টন বোমা বর্ষণ করেছে ইসরায়েল: নেতানিয়াহু

গাজায় ১৫৩ টন বোমা বর্ষণ করেছে ইসরায়েল: নেতানিয়াহু

আন্তর্জাতিক ডেস্ক,

ফিলিস্তিনের হামাসের যুদ্ধবিরতি লঙ্ঘনের জবাবে গাজায় ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, হামাসের বিভিন্ন স্থাপনায় ইসরায়েলি বাহিনী ১৫৩ টন বোমা ফেলেছে।

সোমবার (২০ অক্টোবর) ইসরায়েলের সংসদ নেসেটে বক্তৃতাকালে নেতানিয়াহু বলেন,

“আমাদের এক হাতে অস্ত্র, অন্য হাত শান্তির জন্য প্রসারিত। কিন্তু শান্তি দুর্বলদের সঙ্গে নয়, বরং শক্তিশালীদের সঙ্গে হয়।”

তিনি আরও বলেন, বর্তমান ইসরায়েল আগের যেকোনো সময়ের চেয়ে অনেক বেশি শক্তিশালী এবং হামাসের হুমকিতে দেশ পিছিয়ে যাবে না।

ইসরায়েলি সামরিক বাহিনী জানায়, রোববার হামাসের হামলায় দুই ইসরায়েলি সেনা নিহত হওয়ার পরই গাজায় পাল্টা বিমান হামলা শুরু হয়। এসব হামলায় হামাসের প্রশিক্ষণ কেন্দ্র, অস্ত্রগুদাম ও যোগাযোগ স্থাপনা লক্ষ্যবস্তু করা হয়েছে।

তবে এ বিষয়ে হামাস এখনো কোনো মন্তব্য করেনি। খবরটি প্রকাশ করেছে আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *