May 23, 2026, 6:19 am
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় চেরনিহিভে বিদ্যুৎ বিচ্ছিন্ন

আন্তর্জাতিক ডেস্ক:

রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের উত্তরাঞ্চলীয় চেরনিহিভ প্রদেশের বিস্তীর্ণ এলাকা বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে। সোমবারের এই হামলার পর বিদ্যুৎ সরবরাহ মারাত্মকভাবে ব্যাহত হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

চেরনিহিভ অঞ্চলের বিদ্যুৎ সরবরাহ নিয়ন্ত্রণ করে চেরনোবিল পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, যেটি পরিচালনা করে চেরনিহিভোবলেনার্গো নামের একটি ইউক্রেনীয় প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি এক বিবৃতিতে জানিয়েছে, ওই বিদ্যুৎকেন্দ্রকে লক্ষ্য করেই হামলা চালানো হয় এবং এতে কেন্দ্রটি গুরুতর ক্ষতির শিকার হয়েছে। তবে ক্ষতির পরিমাণ বা বিস্তারিত বিষয়টি তারা প্রকাশ করেনি।

এদিকে, বিদ্যুৎকেন্দ্র থেকে প্রায় ৪৫ কিলোমিটার দূরের শহর স্লাভুতিচ পুরোপুরি বিদ্যুৎহীন হয়ে পড়েছে। শহরটির মেয়র ইউরি ফোমিচেভ সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক বার্তায় জানান, সোমবার হামলার পর থেকে শহরে বিদ্যুৎ নেই। রাশিয়ার এই হামলাকে কেন্দ্র করে চেরনিহিভ অঞ্চলে জরুরি অবস্থা দেখা দিয়েছে বলে আশঙ্কা করছেন স্থানীয় কর্মকর্তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *