May 23, 2026, 6:22 am
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

ব্রহ্মোস শুনলেই কেউ কেউ কেঁপে ওঠে’: পাকিস্তানকে কটাক্ষ মোদির নৌবাহিনীর প্রশংসায় মোদি, প্রতিরক্ষা শক্তি নিয়ে আত্মবিশ্বাসী বক্তব্য

আন্তর্জাতিক ডেস্ক :

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, দেশীয় প্রযুক্তিতে তৈরি ‘ব্রহ্মোস’ ও ‘আকাশ’ ক্ষেপণাস্ত্র ভারতের প্রতিরক্ষা সক্ষমতার অন্যতম গর্ব। অপারেশন সিন্দুরের সময় এ অস্ত্রগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল বলে জানান তিনি।
সোমবার (২০ অক্টোবর) বিমানবাহী রণতরী ‘আইএনএস বিক্রান্ত’-এ নৌবাহিনীর সদস্যদের উদ্দেশে বক্তৃতায় মোদি বলেন, “ব্রহ্মোস নামটি এতটাই শক্তিশালী হয়ে উঠেছে যে, এটি শুনলেই কিছু কিছু মানুষ উদ্বিগ্ন হয়ে পড়ে। ভাবতে থাকে, ‘ব্রহ্মোস কি আসছে?’” — মন্তব্যটি তিনি স্পষ্টতই পাকিস্তানকে উদ্দেশ করে করেন বলে মনে করা হচ্ছে।
তিনি আরও জানান, বিশ্বজুড়ে অনেক দেশ ভারতীয় তৈরি ক্ষেপণাস্ত্র কিনতে আগ্রহ দেখাচ্ছে। মোদির ভাষ্য, তার সরকার ভারতকে বিশ্বসেরা প্রতিরক্ষা রপ্তানিকারকদের মধ্যে প্রতিষ্ঠিত করতে দৃঢ়প্রতিজ্ঞ।

‘মাওবাদী সন্ত্রাস নির্মূল হয়েছে’:
নৌবাহিনী এবং সশস্ত্র বাহিনীর সাহস ও নিষ্ঠার প্রশংসা করে মোদি বলেন, দেশ এখন মাওবাদী সন্ত্রাসবাদ নির্মূলে এক ঐতিহাসিক সাফল্য অর্জন করেছে। তিনি বলেন, “গতকাল রাতে আইএনএস বিক্রান্তে কাটানো মুহূর্তগুলো ভাষায় প্রকাশ করা কঠিন। আমি আমাদের সৈনিকদের চোখে আত্মবিশ্বাস আর নিষ্ঠা দেখেছি।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *