April 7, 2026, 8:29 pm
Headline :
বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা ‎মোংলা-খুলনা মহাসড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে নৌবাহিনী-জেলা প্রশাসন ‎সুন্দরবনে দুর্ধর্ষ ‘নানা ভাই’ বাহিনীর কবল থেকে ৬ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড মোংলা বন্দরে ভারত থেকে ১৬ হাজার টন চাল নিয়ে দুই জাহাজের আগমন নোয়াখালী-১ আসনের নবনির্বাচিত এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে আল আমিন ইসলামী ফাউন্ডেশনের মোংলায় কোস্টগার্ড সদস্যের বুকে গুলি চালিয়ে  আত্মহত্যা সংসদে মাইক বিভ্রাট, ২০ মিনিটের বিরতির পর পুনরায় অধিবেশন শুরু

ইসরায়েল ৪৭ বার যুদ্ধবিরতি লঙ্ঘন, ৩৮ ফিলিস্তিনি নিহত

ইসরায়েল ৪৭ বার যুদ্ধবিরতি লঙ্ঘন, ৩৮ ফিলিস্তিনি নিহত

আন্তর্জাতিক ডেস্ক:

চলতি মাসের শুরু থেকে ইসরায়েলি সেনাবাহিনী ৪৭ বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। ফিলিস্তিনি কর্মকর্তাদের বরাত দিয়ে আল জাজিরা জানায়, এই সংঘর্ষে ৩৮ ফিলিস্তিনি নিহত এবং আরও ১৪৩ জন আহত হয়েছেন।

ইসরায়েলি সরকার জানিয়েছে, গাজা ও মিশরের মধ্যবর্তী রাফা সীমান্ত ক্রসিং ‘পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত’ বন্ধ থাকবে। প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু হামাসের বিরুদ্ধে জিম্মিদের মরদেহ উদ্ধারে যথেষ্ট পদক্ষেপ না নেওয়ার অভিযোগ করেছেন। তবে হামাস ইতিমধ্যেই আরও দুই জিম্মির মরদেহ ফেরত দিয়েছে এবং বলেছেন, নেতানিয়াহু যুদ্ধবিরতি চুক্তি ব্যহত করার জন্য অজুহাত তৈরি করছেন।

যুক্তরাষ্ট্র, মিশর, কাতার ও তুরস্কের মধ্যস্থতায় গাজায় যুদ্ধবিরতি কার্যকর হলেও ‘লাইফলাইন’ হিসেবে খ্যাত রাফা ক্রসিং এখনও বন্ধ। গাজার দক্ষিণে মিশর সীমান্তে অবস্থিত এই চেকপোস্ট বহির্বিশ্বের সঙ্গে যোগাযোগ এবং ত্রাণ পৌঁছানোর প্রধান প্রবেশদ্বার। হামাস জানিয়েছে, রাফা ক্রসিং বন্ধ থাকায় মৃতদেহ উদ্ধারে উল্লেখযোগ্য বিলম্ব হচ্ছে।

২০২৩ সালের সংঘাতের পর থেকে গাজায় কমপক্ষে ৬৮ হাজার ১১৬ জন নিহত এবং ১ লাখ ৭০ হাজার ২০০ জন আহত হয়েছে। এছাড়া ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলায় ইসরায়েলে ১ হাজার ১৩৯ জন নিহত হন এবং প্রায় ২০০ জনকে জিম্মি করে নেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *