May 23, 2026, 6:59 am
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

পাকিস্তানের সেনাপ্রধান ভারতের বিরুদ্ধে পারমাণবিক হুঁশিয়ারি

পাকিস্তানের সেনাপ্রধান ভারতের বিরুদ্ধে পারমাণবিক হুঁশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক,

পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল অসীম মুনির নতুনভাবে ভারতের প্রতি সতর্কবার্তা দিয়েছেন। তিনি বলেছেন, ইসলামাবাদের সম্প্রসারিত সামরিক সক্ষমতা ভারতের “ভৌগোলিক নিরাপত্তার ভুল ধারনা” ধ্বংস করতে সক্ষম।

অ্যাবোটাবাদের কাকুলে পাকিস্তান মিলিটারি একাডেমিতে দেওয়া ভাষণে মুনির বলেন, “পারমাণবিক পরিবেশে যুদ্ধে কোনো স্থান নেই, তবে ছোট কোনো উসকানি হলেও পাকিস্তান তা ‘নিশ্চিত ও সীমার বাইরে’ প্রতিক্রিয়ায় ফিরিয়ে দেবে।”

তিনি আরও বলেন, “যদি নতুন কোনো বৈরীতা শুরু হয়, তাহলে পাকিস্তান ধারণার চেয়েও শক্তিশালী প্রতিক্রিয়া দেখাবে। যাদের এটি শুরু করেছে, তারা এর পরিণতি কল্পনাও করতে পারছে না। আমাদের প্রাণঘাতী অস্ত্র ব্যবস্থা ভারতের ভৌগোলিক বিস্তারের নিরাপত্তার ভ্রান্ত ধারণা ভেঙে দেবে।”

মুনির সতর্ক করেছেন, “পরবর্তী উত্তেজনার দায় সম্পূর্ণভাবে ভারতের ওপরই বর্তাবে, যা পুরো অঞ্চল এবং তার বাইরেও ধ্বংসাত্মক প্রভাব ফেলতে পারে।”

এই হুঁশিয়ারি এমন সময়ে এসেছে, যখন আফগানিস্তানের সঙ্গে পাকিস্তানের সীমান্তে সামরিক সংঘাত চলছে। পাল্টাপাল্টি হামলায় উভয় দেশে কয়েক ডজন মানুষ নিহত হয়েছেন।

এর আগে, এপ্রিল মাসে ইসলামাবাদে দেওয়া এক ভাষণে তিনি কাশ্মিরকে পাকিস্তানের ‘জগুরাল শিরা’ হিসেবে উল্লেখ করেছিলেন এবং কাশ্মিরি জনগণের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন।

সূত্র: এনডিটিভি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *