May 23, 2026, 6:59 am
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

শান্তি সংলাপের আগ পর্যন্ত যুদ্ধবিরতি বাড়াল পাকিস্তান-আফগানিস্তান

আন্তর্জাতিক ডেস্ক :

দীর্ঘদিনের উত্তেজনার পর যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে সম্মত হয়েছে পাকিস্তান ও আফগানিস্তান। শনিবার (১৮ অক্টোবর) দোহায় শুরু হতে যাওয়া শান্তি সংলাপ শেষ না হওয়া পর্যন্ত এই যুদ্ধবিরতি বলবৎ থাকবে। খবর—জিও নিউজ।
শান্তি সংলাপ শুরু দোহায় আজ দোহায় দুই দেশের সরকারি প্রতিনিধিদের মধ্যে শান্তি সংলাপ শুরু হচ্ছে। পাকিস্তানি প্রতিনিধিরা আজই রওনা হবেন, যদিও রয়টার্সের আগে দেওয়া এক খবরে বলা হয়েছিল, তারা শুক্রবারই পৌঁছেছেন। আফগান প্রতিনিধিরাও আজ দোহায় যাবেন। উত্তেজনার পেছনের প্রেক্ষাপট গত ৯ অক্টোবর রাতে কাবুলে বিমান হামলা চালায় পাকিস্তান, যেখানে নিহত হন টিটিপির (তেহরিক-ই-তালেবান পাকিস্তান) শীর্ষ নেতা নূর ওয়ালি মেহসুদ ও আরও কয়েকজন শীর্ষস্থানীয় নেতা। এরপর ১১ অক্টোবর আফগান বাহিনী পাল্টা হামলা চালায় পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার সীমান্তবর্তী সেনা চৌকিতে। পাল্টাপাল্টি হামলা চলে ১৪ অক্টোবর পর্যন্ত।

পাক সেনাবাহিনীর আইএসপিআর (আন্তঃবাহিনী জনসংযোগ দপ্তর) জানায়, এই সংঘাতে ২শ’র বেশি তালেবান যোদ্ধা এবং ২৩ জন পাক সেনা নিহত হন। প্রথম যুদ্ধবিরতি ও তা ভঙ্গের ঘটনা রক্তক্ষয়ী সংঘাতের পর ১৫ অক্টোবর উভয় দেশ ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতিতে সম্মত হয়, যা ১৭ অক্টোবর দুপুর ১টায় শেষ হয়। কিন্তু সেই দিনই আফগানিস্তানের কান্দাহার ও পাকতিকা প্রদেশে পাকিস্তানের বিমান হামলায় প্রায় ৫০ জন নিহত ও দেড় শতাধিক আহত হন বলে দাবি করা হয়। এরপর রাতেই আবার যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে সম্মত হয় কাবুল ও ইসলামাবাদ। নজর এখন দোহা সংলাপে বিশ্লেষকদের মতে, যুদ্ধবিরতির ভবিষ্যৎ নির্ভর করছে আজ দোহায় শুরু হওয়া সরকারি পর্যায়ের শান্তি সংলাপের ফলাফলের ওপর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *