April 7, 2026, 3:09 am
Headline :
বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা ‎মোংলা-খুলনা মহাসড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে নৌবাহিনী-জেলা প্রশাসন ‎সুন্দরবনে দুর্ধর্ষ ‘নানা ভাই’ বাহিনীর কবল থেকে ৬ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড মোংলা বন্দরে ভারত থেকে ১৬ হাজার টন চাল নিয়ে দুই জাহাজের আগমন নোয়াখালী-১ আসনের নবনির্বাচিত এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে আল আমিন ইসলামী ফাউন্ডেশনের মোংলায় কোস্টগার্ড সদস্যের বুকে গুলি চালিয়ে  আত্মহত্যা সংসদে মাইক বিভ্রাট, ২০ মিনিটের বিরতির পর পুনরায় অধিবেশন শুরু

রাশিয়ায় ৫০ আরোহী নিয়ে বিমান নিখোঁজ

রাশিয়ায় ৫০ আরোহী নিয়ে বিমান নিখোঁজ

আন্তর্জাতিক ডেস্ক,
রাশিয়ায় পূর্বাঞ্চলে বৃহস্পতিবার (২৪ জুলাই) অন্তত ৫০ জন আরোহী নিয়ে একটি যাত্রিবাহী বিমান নিখোঁজ হয়েছে। বিমানটির খোঁজে জরুরি পরিষেবা তল্লাশি চালাচ্ছে বলে দেশটির আঞ্চলিক গভর্নর নিশ্চিত করেছেন। খবর বার্তাসংস্থা রয়টার্সের।

প্রতিবেদনে বলা হয়েছে, এন-২৪ বিমানটির সঙ্গে এয়ার ট্রাফিক কন্ট্রোলারদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।

দেশটির জরুরি বিভাগ জানায়, আঙ্গারা নামক সাইবেরিয়ান ভিত্তিক একটি এয়ারলাইনসের মাধ্যমে বিমানটি পরিচালিত হচ্ছিল। বিমানটি চীন সীমান্তবর্তী আমুর অঞ্চলের শহর টিন্ডায় যাওয়ার পথে রাডার থেকে এর সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

আমুরের গভর্নর ভাসিলি ওরলভ তার টেলিগ্রামে জানান, ইতোমধ্যে বিমানটি খুঁজতে সব ধরনের তৎপরতা শুরু হয়েছে।

আঞ্চলিক গভর্নর ভ্যাসিলি ওরলোভ জানিয়েছেন, প্রাথমিক তথ্যানুযায়ী বিমানটিতে পাঁচ শিশুসহ ৪৩ জন যাত্রী ছিলেন। এ ছাড়া এতে ছয়জন ক্রু সদস্য ছিলেন।

বার্তা আদান-প্রদানের মাধ্যম টেলিগ্রামে তিনি লিখেছেন, বিমানটির খোঁজে প্রয়োজনীয় সকল বাহিনী মোতায়েন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *