May 23, 2026, 5:19 am
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

ইসরাইলি কারাগারে বিশুদ্ধ পানি-ওষুধ থেকে বঞ্চিত: গ্রেটা থুনবার্গ

অনলাইন ডেস্ক :

ইসরাইলি বাহিনীর হাতে আটক হওয়ার পর কারাগারে অমানবিক আচরণের অভিযোগ তুলেছেন সুইডিশ পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গ। গাজামুখী ত্রাণবাহী ফ্লোটিলার সঙ্গে আটক হয়ে দেশে ফেরার পর মঙ্গলবার স্টকহোমে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “আমাদের বিশুদ্ধ পানি দেওয়া হয়নি, যাদের ওষুধ প্রয়োজন ছিল, তারাও তা পাননি।”

ব্যক্তিগত অভিজ্ঞতা বিস্তারিত জানাতে অনিচ্ছা প্রকাশ করে থুনবার্গ বলেন, “আমি চাই না এই খবরের মূল শিরোনাম হোক যে, গ্রেটাকে নির্যাতন করা হয়েছে। আসল বিষয়টি গাজাবাসীর দুর্দশা।”

রয়টার্সের পক্ষ থেকে এ বিষয়ে ইসরাইলি পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করা হলে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে তারা আগেই দাবি করেছে, আটক ব্যক্তিদের সঙ্গে কোনো অসদাচরণ করা হয়নি এবং তাদের সব আইনি অধিকার নিশ্চিত করা হয়েছে।

এর আগে, গ্লোবাল সুমুদ ফ্লোটিলা নামের একটি ত্রাণবাহী নৌবহরে করে গাজার উদ্দেশে রওনা হলে থুনবার্গসহ ৪৭৮ জনকে আটক করে ইসরাইলি বাহিনী। সোমবার তাকে সুইডেনে ফেরত পাঠানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *