May 23, 2026, 12:13 pm
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

সাভারের ৮ নম্বর ওয়ার্ডে পরিবর্তনের অঙ্গীকার নিয়ে কাউন্সিলর পদে মেহেদী হাসান

নিজস্ব প্রতিবেদক:

সাভার পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন সাভার দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক মো. মেহেদী হাসান। দীর্ঘদিন ধরে জনসেবামূলক কর্মকাণ্ড ও সামাজিক উদ্যোগে সম্পৃক্ত থেকে তিনি এলাকাবাসীর কাছে একজন নিবেদিতপ্রাণ কর্মী হিসেবে পরিচিতি পেয়েছেন।

জনসেবা, ন্যায়বিচার ও সমাজ পরিবর্তনের অঙ্গীকার নিয়ে মাঠে নেমেছেন তিনি। মেহেদী হাসান বলেন, “জনসেবা ও ন্যায়ের ভিত্তিতে সমাজ গঠনই আমার মূল লক্ষ্য। সেই লক্ষ্যেই আমি কাজ করে যাচ্ছি মানুষের পাশে থেকে।”

রাজনীতিতে নিষ্ঠা ও আদর্শের প্রতীক এই নেতা দীর্ঘদিন ধরে বিভিন্ন প্রতিবন্ধকতা ও রাজনৈতিক প্রতিহিংসা সত্ত্বেও দলের প্রতি একনিষ্ঠ থেকেছেন। দুঃসময়ে দল ও এলাকার মানুষের পাশে থাকার কারণে তাকে ‘ত্যাগী কর্মী’ হিসেবেই চেনে ৮ নম্বর ওয়ার্ডবাসী।

তিনি বলেন, “আমি রাজনীতি করি মানুষের কল্যাণে, পদ-পদবীর জন্য নয়। সুযোগ পেলে ৮ নম্বর ওয়ার্ডকে একটি মডেল ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে চাই।”

মাদক, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত সমাজ গড়ার প্রতিশ্রুতি দিয়ে মেহেদী হাসান জানান, তরুণদের কর্মসংস্থান সৃষ্টি, দরিদ্রদের সহায়তা, রাস্তা ও ড্রেন উন্নয়নসহ নাগরিক সেবার মানোন্নয়নই হবে তার অগ্রাধিকার।

স্থানীয় বাসিন্দারা বলছেন, দীর্ঘদিন ধরে মাটি ও মানুষের সঙ্গে থেকে যিনি কাজ করে গেছেন, তিনি জনপ্রতিনিধি হলে এলাকার উন্নয়ন আরও গতি পাবে।

সাভারের ৮ নম্বর ওয়ার্ডে উন্নয়ন ও জনসেবার নতুন দিগন্ত উন্মোচনের প্রত্যাশা এখন অনেকেরই — আর সেই প্রত্যাশার কেন্দ্রবিন্দুতে রয়েছেন কাউন্সিলর প্রার্থী মো. মেহেদী হাসান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *