April 8, 2026, 3:38 am
Headline :
বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা ‎মোংলা-খুলনা মহাসড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে নৌবাহিনী-জেলা প্রশাসন ‎সুন্দরবনে দুর্ধর্ষ ‘নানা ভাই’ বাহিনীর কবল থেকে ৬ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড মোংলা বন্দরে ভারত থেকে ১৬ হাজার টন চাল নিয়ে দুই জাহাজের আগমন নোয়াখালী-১ আসনের নবনির্বাচিত এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে আল আমিন ইসলামী ফাউন্ডেশনের মোংলায় কোস্টগার্ড সদস্যের বুকে গুলি চালিয়ে  আত্মহত্যা সংসদে মাইক বিভ্রাট, ২০ মিনিটের বিরতির পর পুনরায় অধিবেশন শুরু

যানজটে আটকে উপদেষ্টা, শেষে চড়লেন মোটরসাইকেলে

 ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি :

ঢাকা–সিলেট মহাসড়কের তীব্র যানজটে আটকে পড়লেন সড়ক ও সেতু মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। অবশেষে পরিস্থিতি সামাল দিতে গাড়ি ছেড়ে উঠে পড়লেন মোটরসাইকেলে।

বুধবার (৮ অক্টোবর) সকালে মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া অংশ পরিদর্শনে এসে আশুগঞ্জ থেকে সরাইল বিশ্বরোড মোড় পর্যন্ত মাত্র ১২ কিলোমিটার পথ পাড়ি দিতে গিয়ে দীর্ঘ সময় যানজটে আটকে পড়েন তিনি।

সূত্র জানায়, বেলা পৌনে ১১টায় আশুগঞ্জ থেকে যাত্রা শুরু করেন উপদেষ্টা। প্রায় দুই ঘণ্টা পার হলেও গন্তব্যে পৌঁছাতে না পেরে তিনি বাহাদুরপুর এলাকায় গাড়ি থেকে নেমে মোটরসাইকেলে করে এগিয়ে যান। এ সময় তার গাড়িবহর তখনো আশুগঞ্জেই আটকে ছিল।

এর আগে তিনি কিশোরগঞ্জের ভৈরব রেলস্টেশন থেকে ট্রেনে এসে সড়কপথে ব্রাহ্মণবাড়িয়ায় পৌঁছান। আশুগঞ্জে সংক্ষিপ্ত যাত্রাবিরতির পর সড়কে বের হতেই পড়েন ভয়াবহ যানজটে।

ধীরগতির প্রকল্প, দুর্ভোগে যাত্রী–জনতা

আখাউড়া স্থলবন্দর থেকে আশুগঞ্জ নৌবন্দর পর্যন্ত ৫১ কিলোমিটার মহাসড়ক চার লেনে উন্নীত করার প্রকল্প চলমান। এর আওতায় সরাইল বিশ্বরোড মোড় থেকে আশুগঞ্জ পর্যন্ত ১২ কিলোমিটার সড়কে দীর্ঘদিন ধরে খানাখন্দ ও খারাপ অবস্থা বিরাজ করছে।

উপদেষ্টার সফর ঘিরে গত রোববার থেকে কিছু সংস্কারকাজ শুরু হলেও এক পাশ বন্ধ রেখে চলা কাজে যানজট আরও বেড়েছে। ফলে তিন দিন ধরেই চরম ভোগান্তিতে রয়েছেন পথচারী ও যাত্রীরা।

আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খায়রুল আলম জানান, “উপদেষ্টা আশুগঞ্জ থেকে সরাইল যাচ্ছিলেন, মৈত্রী স্তম্ভ এলাকায় যানজটে পড়েন। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *