April 7, 2026, 4:51 pm
Headline :
বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা ‎মোংলা-খুলনা মহাসড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে নৌবাহিনী-জেলা প্রশাসন ‎সুন্দরবনে দুর্ধর্ষ ‘নানা ভাই’ বাহিনীর কবল থেকে ৬ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড মোংলা বন্দরে ভারত থেকে ১৬ হাজার টন চাল নিয়ে দুই জাহাজের আগমন নোয়াখালী-১ আসনের নবনির্বাচিত এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে আল আমিন ইসলামী ফাউন্ডেশনের মোংলায় কোস্টগার্ড সদস্যের বুকে গুলি চালিয়ে  আত্মহত্যা সংসদে মাইক বিভ্রাট, ২০ মিনিটের বিরতির পর পুনরায় অধিবেশন শুরু

ভারতের প্রধান বিচারপতির দিকে জুতা ছুঁড়ে মারলেন আইনজীবী

ভারতের প্রধান বিচারপতির দিকে জুতা ছুঁড়ে মারলেন আইনজীবী

অনলাইন ডেস্ক

বিচারিক কার্যক্রম চলাকালীন ভারতের সুপ্রিম কোর্টে নজিরবিহীন ঘটনা ঘটেছে। সোমবার (৬ অক্টোবর) প্রধান বিচারপতি বি আর গাভাইয়ের দিকে জুতা ছুঁড়ে মারেন রাকেশ কিশোর নামের ৭১ বছর বয়সী এক আইনজীবী।

এনডিটিভির তথ্য অনুযায়ী, জুতাটি বিচারকের বেঞ্চ পর্যন্ত পৌঁছায়নি। তবে ঘটনার পরপরই নিরাপত্তাকর্মীরা তাকে আটক করে দিল্লি পুলিশের হাতে তুলে দেয়।

ঘটনায় বিচলিত না হয়ে প্রধান বিচারপতি গাভাই শান্তভাবে বলেন, “আমিই শেষ ব্যক্তি, যিনি এই ধরণের ঘটনায় আক্রান্ত হতে পারি।” এরপর তিনি বিচারিক কার্যক্রম স্বাভাবিকভাবে চালিয়ে যান।

ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, সকাল ১১টা ৩৫ মিনিটে ১ নম্বর আদালতে এ ঘটনা ঘটে। রাকেশ কিশোর স্পোর্টস জুতা বের করে প্রধান বিচারপতির দিকে নিক্ষেপ করেন। তিনি সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের নিবন্ধিত সদস্য। আদালত থেকে বের করার সময় তিনি চিৎকার করে বলেন, “ভারত সনাতন ধর্মের অপমান সহ্য করবে না।”

প্রাথমিক তদন্তে জানা গেছে, খাজুরাহো মন্দিরে বিষ্ণু মূর্তি পুনরুদ্ধারের আবেদনের শুনানিতে প্রধান বিচারপতির মন্তব্যে অসন্তুষ্ট ছিলেন ওই আইনজীবী। তবে এ ঘটনায় বিচারপতি গাভাই অবস্থান স্পষ্ট করে জানিয়ে দেন, আদালতের কাজকর্ম যথারীতি চলবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *