May 23, 2026, 11:29 am
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

গহীন জঙ্গলে ইউপিডিএফের লুকানো আস্তানায় সেনার অভিযান, অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

গহীন জঙ্গলে ইউপিডিএফের লুকানো আস্তানায় সেনার অভিযান, অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

অনলাইন ডেস্ক:

পার্বত্য চট্টগ্রামের গহীন জঙ্গলে সেনাবাহিনী আজ ভোর আনুমানিক ৫টায় ইউপিডিএফের একটি গোপন আস্তানায় অভিযান চালায়। এই অভিযানটি সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত হয়।

তল্লাশির সময় ইউপিডিএফের স্থানীয় শীর্ষ কমান্ডার সুমেন চাকমা সেনার উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান।

আইএসপিআর থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অভিযানকালে তল্লাশির মাধ্যমে একটি পিস্তল, একটি ম্যাগজিন, দুই রাউন্ড গোলাবারুদ, ১৫টি ব্যানার, দুটি ওয়াকিটকি চার্জার, দুটি মোবাইল ফোন, ধারালো অস্ত্র এবং অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, ইউপিডিএফ সশস্ত্র সদস্যরা স্থানীয় নারী ও পুরুষ, ছাত্র ও ছাত্রীদের সেনা বিরোধী স্লোগান দিতে বাধ্য করেছে। বিগত কয়েক দিনের পর্যবেক্ষণে দেখা গেছে, এই সংগঠন এবং তার অঙ্গসংগঠন পার্বত্য চট্টগ্রামের সাধারণ মানুষ, বিশেষ করে শিশু ও স্কুলগামী শিক্ষার্থীদের বিভিন্ন পদ্ধতিতে নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত করতে চায়।

সেনাবাহিনী জানিয়েছে, নিরাপত্তা নিশ্চিত করতে ও পালিয়ে যাওয়া সশস্ত্র সদস্যদের খুঁজে বের করতে অভিযান চলমান রয়েছে। বাংলাদেশ সেনাবাহিনী দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং পার্বত্য চট্টগ্রামের সকল জাতিগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে প্রতিশ্রুতিবদ্ধ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *