May 23, 2026, 10:34 am
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদতক :

নরসিংদীর শিবপুরে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে বিশ্ব শিক্ষক দিবস ২০২৫। রোববার (৫ অক্টোবর) সকালে দিবসটি উপলক্ষে শিবপুর উপজেলা পরিষদ মাঠ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

পরে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা। উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের যৌথ আয়োজনে আয়োজিত এই অনুষ্ঠানে শিক্ষকতা পেশার গুরুত্ব ও বর্তমান প্রেক্ষাপটে শিক্ষকদের ভূমিকা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবপুর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ ফারজানা ইয়াসমিন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আলতাফ হোসেন এবং একাডেমিক সুপারভাইজার মোঃ গিয়াস উদ্দিন।

এছাড়াও অনুষ্ঠানে শিবপুর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষকসহ অন্যান্য শিক্ষক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, শিক্ষকরা কেবল পাঠদানের মাধ্যমেই নয়, একটি উন্নত, মানবিক ও সচেতন জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তাই শিক্ষকদের মর্যাদা রক্ষা ও তাদের উপযুক্ত সম্মান প্রদানের আহ্বান জানান তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *